ফন্ট
সাইজ:
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
অডিও তৈরি হচ্ছে...
০০:০০
০০:০০
লাইভ
র্যাব-৬’র জালে শৈলকুপায় ধর্ষন মামলার আসামী আটক
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ভাটই বাজার এলাকা থেকে মনিরুল ইসলাম (৩৫) নামে এক ধর্ষন মামলার পলাতক আসামীকে আটক করেছে র্যাব। মনিরুল ইসলাম শৈলকুপার দেবীনগর মোল্লা পাড়ার দুলাল হোসেনের ছেলে।
রোববার ঝিনাইদহ র্যাব-৬ এর এক প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় শৈলকুপা থানার (মামলা নং- ১০) নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়েরকৃত এজাহারভুক্ত ধর্ষন মামলার প্রধান পলাতক আসামী মনিরুল ভাটই বাজার এলাকায় অবস্থান করছিল।
গোপন সুত্রে খবর পেয়ে র্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে মনিরুল পালিয়ে যাওয়ার চেষ্টাকালে তিনি আটক হন। ধর্ষক মনিরুলকে শৈলকুপা থানায় সোপর্দ করা হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা
৪ ঘন্টা আগে
হরিণাকুণ্ডুতে ভুয়া ফ্যামিলি কার্ডের প্রলোভনে তথ্য সংগ্রহের সময় নারী আটক
২১ ঘন্টা আগে
ঝিনাইদহের কালীগঞ্জে ডাকাতির কবলে সন্তানসম্ভবা স্ত্রী, অ্যাম্বুলেন্সেই প্রসব; নবজাতকের মৃত্যু
১ দিন আগে