লগইন
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে রেলওয়ে পুলিশের  সচেতনতামূলক প্রচারণা ও লিফলেট বিতরণ
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৪ নভেম্বর, ২০২৫ | ০৬:০০ বিকাল ৪২০ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে রেলওয়ে পুলিশের সচেতনতামূলক প্রচারণা ও লিফলেট বিতরণ


চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ এটি এখন রেলওয়ে কর্তৃপক্ষের জন্য একটি বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রতিনিয়ত বাড়েছে আহতের সংখ্যা, ঝুঁকিতে হাজারো যাত্রীর জীবন। এ পরিস্থিতি মোকাবিলায় খুলনা রেলওয়ে জেলা পুলিশ মাঠে নেমেছে ব্যাপক প্রচারণা নিয়ে।


রেলওয়ে পুলিশের প্রকাশিত সচেতনতামূলক লিফলেট-ব্যানারে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে “এটি ছেলের খেলা নয়, হত্যাকাÐ! বন্ধ করি এ হত্যাকাÐ।”নিরাপদ রেল ভ্রমণের স্বার্থে পাথর নিক্ষেপকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার সতর্কতাও দেওয়া হয়েছে।


চুয়াডাঙ্গা রেলওয়ে ফাঁড়ি পুলিশের এসআই জগদীশ চন্দ্র বসু জানায়, রেল আইন অনুযায়ী চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ গুরুতর দÐনীয় অপরাধ। ১৮৯০ সালের রেলওয়ে অ্যাক্টের ১২৭ ও ১২৮ ধারায় সর্বোচ্চ ১০ বছরের কারাদÐ বা অর্থদÐের বিধান রয়েছে। পাথর নিক্ষেপের ফলে যাত্রী আহত হলে ঘটনাটি প্রাণনাশের চেষ্টা হিসেবে বিবেচিত হবে। পাথর নিক্ষেপকারী বা তাদের সহায়তাকারীদের সম্পর্কে তথ্য (০১৩২০-১৩৮৪৮৮)দিলে রেলওয়ে পুলিশ গোপনীয়তা রক্ষা করে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহন করবে।


রেলওয়ে পুলিশের বিতরণকৃত পোস্টারে এক আহত যাত্রীর ছবি ব্যবহার করে ভয়াবহতার চিত্র তুলে ধরা হয়েছে। পুলিশ বলছে, রেল পথে দিনে ও রাতে, চলতে চাই নিরাপদে। পাথর ছোড়া বন্ধ করি, নিরাপদে রেল ভ্রমণ করি।
রেললাইন সংলগ্ন এলাকায় বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে এবং স্থানীয় থানা পুলিশ, জনপ্রতিনিধি, অভিভাবক ও স্কুলশিক্ষকদের সহযোগিতা কামনা করেছে রেলওয়ে পুলিশ। পাশাপাশি মাইকিং, লিফলেট বিতরণ, জনসমাবেশসহ বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত রয়েছে।


সবশেষে তিনি বলেন, পুলিশ-জনতা ভাই ভাই, পাথর নিক্ষেপকারীর রক্ষা নাই।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

জীবননগরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপিত, প্রধান অতিথি চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য

৭ ঘন্টা আগে
জীবননগরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপিত, প্রধান অতিথি চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য

আলমডাঙ্গা পৌরসভার বহু প্রত্যাশিত ১৭ কোটি টাকার প্রকল্পে অবশেষে মিলল পুনঃদরপত্রের নির্দেশনা

৮ ঘন্টা আগে
আলমডাঙ্গা পৌরসভার বহু প্রত্যাশিত ১৭ কোটি টাকার প্রকল্পে অবশেষে মিলল পুনঃদরপত্রের নির্দেশনা

গাংনীর শেওড়াতলা সীমান্তে ৩১ লাখ টাকার ভারতীয় পণ্যসহ যুবক আটক

১০ ঘন্টা আগে
গাংনীর শেওড়াতলা সীমান্তে ৩১ লাখ টাকার ভারতীয় পণ্যসহ যুবক আটক

চুয়াডাঙ্গার দর্শনায় কেরুর চুক্তিভিত্তিক শ্রমিকদের স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

১০ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার দর্শনায় কেরুর চুক্তিভিত্তিক শ্রমিকদের স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩ : মাদক দ্রব‌্য গাঁজা উদ্ধার

১০ ঘন্টা আগে
আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩ : মাদক দ্রব‌্য গাঁজা উদ্ধার

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে ইসলামাবাদের অঙ্গীকার | স্পিকারের সফরে জারদারি ও শাহবাজ

১১ ঘন্টা আগে
স্পিকারের সফরে জারদারি ও শাহবাজ

আলমডাঙ্গায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

১২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

মুন্সিগঞ্জে ইউপি নির্বাচনকে ঘিরে দুই বিএনপি পক্ষের সংঘর্ষে নিহত ১

১২ ঘন্টা আগে
মুন্সিগঞ্জে ইউপি নির্বাচনকে ঘিরে দুই বিএনপি পক্ষের সংঘর্ষে নিহত ১

গাজায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের শীর্ষ সামরিক কর্মকর্তার সপরিবারে নিহত

১২ ঘন্টা আগে
গাজায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের শীর্ষ সামরিক কর্মকর্তার সপরিবারে নিহত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস অ্যাওয়ার্ডে ভূষিত অদম্য মেধাবী আরছিনা আক্তার

১৩ ঘন্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস অ্যাওয়ার্ডে ভূষিত অদম্য মেধাবী আরছিনা আক্তার

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।