সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
রমজানে ৩০০ কোটি রিয়াল সহায়তার নির্দেশ বাদশাহ সালমানের
মাসুদ রানা সৌদি আরব প্রতিনিধি৷ পবিত্র রমজান উপলক্ষে সামাজিক নিরাপত্তার সুবিধাভোগীদের তিনশ কোটি সৌদি রিয়াল সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন বাদশাহ সালমান। বলা হয়েছে, এর আওতায় প্রত্যেক পরিবারের কর্তাকে এক হাজার রিয়াল এবং সদস্যদের ৫০০ রিয়াল দেওয়া হবেতিনশ কোটি সৌদি রিয়ালের এই সহায়তা সামাজিক নিরাপত্তা সুবিধাভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি দেওয়া হবে।দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়নমন্ত্রী আহমদ বিন সুলাইমান আল-রাজি এই উদার উদ্যোগের জন্য বাদশাহ সালমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।অন্যদিকে পবিত্র রমজান মাসেও এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব। অধিকার সংগঠনের মতে, এমন ঘটনা সৌদিতে গত ১৪ বছরের মধ্যে আর ঘটেনি।
রমজানের ষষ্ঠদিনে গত ২৮ মার্চ মদিনা নগরীতে কার্যকর করা হয়েছে মৃত্যুদণ্ডটি। এদিন হত্যার দায়ে দণ্ডপ্রাপ্ত ওই নাগরিকের সাজা কার্যকর হয়েছে। তিনি এক ব্যক্তিকে ছুরিকাঘাতের পর শরীরে আগুন ধরিয়ে হত্যা করেছিলেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
মোদি সরকারের অধীনে ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত | হিউম্যান রাইটস ওয়াচ
২০ ঘন্টা আগে
চীনের তিয়ানগংয়ে প্রথম বিদেশি নভোচারী | মহাকাশে পাড়ি জমাচ্ছেন পাকিস্তানি পাইলট জিশান আলী
২১ ঘন্টা আগে
কপ৩১ | চুক্তিহীন সম্মেলনের মাঝে বাংলাদেশের জন্য ১০৫৫ কোটি টাকার অনুদান প্রতিশ্রুতি
১ দিন আগে