লগইন
রক্তের গ্রুপ নির্ণয়ে বিপত্তিঃ আলমডাঙ্গার কণা নার্সিং হোমে সিজার অপারেশনের পর প্রসূতি মৃত্যু শয্যায়
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২১ ফেব্রুয়ারি, ২০২১ | ০৬:০০ বিকাল ৯৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা

রক্তের গ্রুপ নির্ণয়ে বিপত্তিঃ আলমডাঙ্গার কণা নার্সিং হোমে সিজার অপারেশনের পর প্রসূতি মৃত্যু শয্যায়


স্টাফ রিপোর্টারঃ আলমডাঙ্গার কণা নার্সিং হোমে সিজার অপারেশন করাতে এসে নিমতলা গ্রামের গৃহবধু সাবিনার অবস্থা এখন সঙ্কটাপন্ন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বেডে শুয়ে এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। ও পজিটিভ রক্তের পরিবর্তে বি পজিটিভ রক্ত রোগির শরীরে পুশ করায় এ বিপত্তি ঘটেছে বলে রোগির আত্মীয়রা অভিযোগ করেছেন। রক্তের গ্রুপ পরীক্ষার ক্ষেত্রে মিস ম্যাক্সিং হয়ে এ বিপত্তি ঘটেছে বলে তাদের দাবি।


রোগির পরিবারসূত্রে জানা যায়, আলমডাঙ্গা উপজেলার নিমতলা গ্রামের রকিবুল ইসলামের স্ত্রী সাবিনা ইয়াসমিনের প্রসব বেদনা উঠলে গত ১৯ ফেব্রুয়ারি তাকে আলমডাঙ্গার কণা নার্সিং হোমে ভর্তি করা হয়। কণা নার্সিং হোমের কর্তব্যরত চিকিৎসক তাকে সিজার করার সিদ্ধান্ত জানিয়ে দেন। রোগির রক্তের গ্রুপ নির্ণয় করে রোগির আত্মীয় স্বজনকে জানিয়ে দেন যে অপারেশনের সময় রক্তের প্রয়োজন হবে। আপনারা বি পজিটিভ রক্ত জোগাড় করেন। সে সময় রোগির ভাগ্নে ইকবাল হোসেন নিজের শরীরের বি পজিটিভ রক্ত প্রদান করেন।


অপারেশনের পর রোগির দেহে বি পজিটিভ গ্রুপের রক্ত দেওয়ার পর ঘটে বিপত্তি। অপারেশনের কাটা স্থান থেকে রক্ত বন্ধ হয়নি। অবিরত রক্ত ঝরতে থাকে। ফলে ক্রমেই রোগির অবস্থা খারাপ হতে থাকে। সকালে কণা নার্সিং হোম কর্তৃপক্ষ মাইক্রোবাস নিয়ে গিয়ে রোগিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেন। কণা নার্সিং হোমের মালিক কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক। সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা পুনরায় রোগির রক্তের গ্রুপ পরীক্ষা করে দেখন বি পজিটিভ না, রোগির রক্তের গ্রুপ আসলে ও পজিটিভ। ইতোমধ্যে ভুল রক্ত দেওয়ার ফলে রোগির লিভার ও কিডনি আক্রান্ত হয়েছে আশঙ্কা করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ রোগিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। ওই দিনই রোগিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। বর্তমানে রোগির অবস্থা আশঙ্কাজনক। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চলছে। রোগির কিডনি ও লিভার মারাত্মক ক্ষতিগ্রস্থ হয়ে গেছে বলে চিকিৎসকরা অভিমত ব্যক্ত করেছেন বলে জানানো হয়েছে।


রোগির রক্ত দানকারী রামনগর গ্রামের ইকবাল হোসেন জানান, “রোগি আমার খালা। কণা নার্সিং হোমের মালিক ডাক্তার নুরুন- নাহার বেগম আমাদেরকে বলেন, অপারেশনের সময় রক্ত লাগবে। বি পজিটিভ। আমার নিজের রক্তের গ্রুপ বি পজিটিভ। আমার দেওয়া রক্ত খালা দেহে পুশ করার পরই তার অবস্থা খারাপ হতে থাকে। তাছাড়া কুষ্টিয়া জেনারেল হাসপাতালের চিকিৎসক জানিয়েছিলেন যে, রক্তের গ্রুপ নির্ণয়ের ক্ষেত্রে মিস ম্যাক্সিং হয়েছে।“

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

মেয়াদের শেষ প্রান্তে গঙ্গা চুক্তি | অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

২ ঘন্টা আগে
অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

দেশের বিভিন্ন সড়কে দীর্ঘসূত্রতা | চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

২ ঘন্টা আগে
চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

৬ ঘন্টা আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

৭ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

৭ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

৮ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

৮ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

৯ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

৯ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।