সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা এড়াতে ঝিনাইদহ জেলা বাস মিনিবাস মালিক সমিতিতে প্রশাসক নিয়োগ
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা এড়াতে ও পুন:নির্বাচনের লক্ষ্যে ঝিনাইদহ জেলা বাস মিনিবাস মালিক সমিতিতে প্রশাসক নিয়োগ দিয়েছে বাণিজ্য মন্ত্রনালয়। গত ১০ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রনালয়ের বাণিজ্য সংগঠনের পরিচালক অতিরিক্ত সচিব ড.মোঃ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত একটি আদেশে এ নিয়োগ দেওয়া হয়েছে।
আদেশ থেকে জানা যায়, ঝিনাইদহ বাস মিনিবাস মালিক সমিতি বাণিজ্য মন্ত্রনালয় হতে টিও লাইসেন্স প্রাপ্ত একটি সংগঠন। গত ২৭ মার্চ সমিতির কার্যনির্বাহী কমিটির মেয়াদ শেষ হয়। বর্তমানে সাধারণ সভার আহŸান করার পরিস্থিতি নেই। এছাড়াও অচিরেই পরিষদ পুর্নগঠনের সম্ভাবনা নেই। এতে কমিটির কার্যক্রম ব্যাহত ও সম্পদের সঠিক ব্যবহার হচ্ছে না। বাস মিনিবাস মালিক সমিতির পুর্নগঠনের চেষ্টা, সাধারণ সভা আহŸান ও রক্তক্ষয়ী সংঘর্ষের আহŸান রয়েছে।
রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা ও বিদ্যমান সমস্যা সমাধানে গত ৮ সেপ্টেম্বর জেলা প্রশাসক সমিতির প্রশাসক নিয়োগ দেওয়ার জন্য বাণিজ্য মন্ত্রনালয়ে অনুরোধ জানান। এর প্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রনালয় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)কে প্রশাসক নিয়োগ দেন। প্রশাসক প্রত্যাহিক রুটিন কার্যাবলী সম্পাদন করবেন। এছাড়াও দ্বায়িত্ব পালনের ১২০ দিনের মধ্যে বিধি মোতাবেক কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন করে নির্বাচিতদের কাছে দ্বায়িত্ব হস্তান্ত করে বাণিজ্য মন্ত্রনালয়কে অবহিত করবেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা
৩ ঘন্টা আগে
হরিণাকুণ্ডুতে ভুয়া ফ্যামিলি কার্ডের প্রলোভনে তথ্য সংগ্রহের সময় নারী আটক
২০ ঘন্টা আগে
ঝিনাইদহের কালীগঞ্জে ডাকাতির কবলে সন্তানসম্ভবা স্ত্রী, অ্যাম্বুলেন্সেই প্রসব; নবজাতকের মৃত্যু
১ দিন আগে