লগইন
যৌতুক না পেয়ে ৩ সন্তানের মাকে আত্মহত্যা করতে বাধ্য করার অভিযোগ
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১২ আগস্ট, ২০২০ | ০৬:০০ বিকাল ৩৪১ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ

যৌতুক না পেয়ে ৩ সন্তানের মাকে আত্মহত্যা করতে বাধ্য করার অভিযোগ


যৌতুক না পেয়ে ৩ সন্তানের মাকে আত্মহত্যা করতে বাধ্য করার অভিযোগ উঠেছে আলমডাঙ্গার প্রাগপুর গ্রামের পাষন্ড স্বামী আশাদুল মন্ডলের বিরুদ্ধে। ১৩ আগস্ট বৃহস্পতিবার দুপুরে পুলিশ নিজ ঘর থেকে গৃহবধুর লাশ উদ্ধার করেছে। ভোর থেকে স্বামী পলাতক।


এলাকাসূত্রে জানা যায়, প্রাগপুর গ্রামের আশাদুল মন্ডল প্রায় ১৬ বছর পূর্বে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার মালিহাদ গ্রামের রবিউল ইসলামের মেয়ের রূপালী খাতুনকে বিয়ে করেন। তাদের সংসারে রপ্যেছে ৩ সন্তান। বড় সন্তান নানা-নানির সাথে অবস্থান করে। দুই সন্তান থেকে মা-বাপের কাছে।

১৩ আগস্ট বেলা ১১টার দিকে পুলিশকে জানানো হয় যে, ৩ সন্তানের মা রূপালী খাতুন আত্মহত্যা করেছেন। দুপুরে আলমডাঙ্গা থানার ওসি (তদন্ত) মাসুদুর রহমান ঘটনাস্থলে ছুটে যান। গৃওহবধুর মৃত্যু রহস্যজনক মনে হওয়ায় তিনি সুরতহাল রিপোর্ট নিয়ে দ্রæত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠিয়েছেন।


আলমডাঙ্গা থানার ওসি (তদন্ত) মাসুদুর রহমান জানান, গৃহবধু রূপালী খাতুনকে তার স্বামী আশাদুল মন্ডল হত্যা করেছে – এমন দাবি প্রতিবেশি অনেকের। আশাদুল মন্ডল মাঝে মধ্যেই যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্মমভাবে পেটাতো বলে তারা তথ্য দিয়েছেন। তবে মৃত মহিলার গলায় দাগ ছিল।

মৃত নারীর বাপ অভিযোগ করেছেন যে তার মেয়েকে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করতে স্বামী আশাদুল মন্ডল বাধ্য করেছে। তবে প্রাথমিকভাবে ঠ্যাঙায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পাওয়া গেলে পরবর্তিতে সেই অনুয়ায়ি আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


রুপালী খাতুনের বাপ রবিউল ইসলাম বলেন, বিয়ের সময় আশাদুল মন্ডলকে সাধ্যমত যৌতুকও দেওয়া হয়েছিল। তারপরও মাঝে মধ্যেই যৌতুকের দাবিতে পাষন্ড আশাদুল মন্ডল স্ত্রী রূপালী খাতুনকে বেদম পেটাতো।

এমন নির্যাতন করতো যে শুনলেও গা শিউরে উঠতো। নির্যাতন শেষে অনেক বার আশাদুল এক হাতে বিষ ও অন্য হাতে দড়ি নিয়ে দাঁড়িয়ে থাকতো স্ত্রী রূপালী খাতুনের সামনে। বলতো – “হয় বিষ খাবি না হয় গলায় দড়ি দিয়ে মরবি।“ তিনি দাবি করেন, রূপালী খাতুনকে আত্মহত্যা করতে বাধ্য করেছে তার পাষন্ড স্বামী আশাদুল মন্ডল।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

১ ঘন্টা আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

২ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

২ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

৩ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

৩ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

৪ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

৪ ঘন্টা আগে
মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

৫ ঘন্টা আগে
মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।