লগইন
যেসব শর্তে হজ করতে পারবেন ১৮-৬০ বছর বয়সীরা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৭ মে, ২০২১ | ০৬:০০ বিকাল ১৯৬ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

যেসব শর্তে হজ করতে পারবেন ১৮-৬০ বছর বয়সীরা

মাসুদ রানা/সৌদি আরব প্রতিনিধিঃমহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে দ্বিতীয় বারের মতো অনুষ্ঠিত হবে হজ। গত বছর বর্হিঃবিশ্বের লোকদের জন্য হজে যাওয়ার সুযোগ ছিল না। তবে এবার শর্ত সাপেক্ষে নির্ধারিত সংখ্যক (৪৫ হাজার) ১৮-৬০ বছর বযসী বিদেশিরা হজে অংশগ্রহণ করতে পারবেন। তবে এর জন্য রয়েছে বিশেষ শর্ত। এক নির্দেশনায় এমনটি জানিয়েছেন সৌদি আরবের স্বাস্থ্য ও হজ-ওমরাহ মন্ত্রণালয়।
১৪৪২ হিজরি বছরের হজ প্রটোকল ঘোষণায় সৌদিরহজ ও ওমরাহ মন্ত্রণালয় ১৮-৬০ বছর বয়সীদের হজে অংশগ্রহণের কথা জানিয়েছেন। ফলে ১৮ বছরের নিচে যেমন কেউ হজে যেতে পারবে না। তেমনি ৬০ বছরের বেশি বয়সী কেউও হজে অংশগ্রহণ করতে পারবে না
১৮-৬০ বছর বয়সীদের প্রধান শর্ত
১. ১৮-৬০ বছর বয়স সীমায় হজে অংশগ্রহণকারীদের সৌদি আরবে যাওয়ার কমপক্ষে ১ সপ্তাহ আগে করোনা টিকার দ্বিতীয় ডোজ নেওয়া সম্পন্ন করতে হবে। তবে গ্রহণ করা এ ভ্যাকসিন সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক স্বীকৃত হতে হবে। তা প্রমাণে প্রমাণপত্র সঙ্গে রাখতে হবে।

২. এ বয়স সীমার লোকদের সৌদিতে যাওয়ার ৩ দিন বা ৭২ ঘণ্টা আগে কোভিড-১৯ পিসিআর টেস্টের নেগেটিভ রিপোর্ট থাকা বাধ্যতামূলক
৩. শর্ত অনুযায়ী কোভিড-১৯ টিকার দ্বিতীয় ডোজের প্রমাণপত্র ও করোনা নেগেটিভ রিপোর্ট সম্পন্নকারীদের যারা সৌদিতে যাবেন, তাদেরকে প্রথম ৩ দিন বা ৭২ ঘণ্টা কোয়ারেন্টাইনে থাকতে হবে। তারপর-

৪. সৌদি আরবেও (দ্বিতীয় বার) পিসিআর টেস্ট করা হবে। সে টেস্টে নেগেটিভ রিপোর্ট আসার পর কোয়ারেন্টাইন শেষ হলেই কেবল হজের কাজে অংশগ্রহণ করতে পারবে ১৮-৬০ বছর বয়সীরা।
এছাড়াও হজে অংশগ্রহণকারীদের জন্য রয়েছে পবিত্র নগরী মক্কা, মিনা, মুজদালিফা ও আরাফায় অবস্থান গ্রহণের অনেক শর্ত। হারামাইন ডটইনফো এসব শর্তগুলো বিস্তারিত তুলে ধরেছেন

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

১ ঘন্টা আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

২ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

২ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

৩ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

৩ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

৪ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

৪ ঘন্টা আগে
মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

৫ ঘন্টা আগে
মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।