সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
মৌখিক পরীক্ষার মাধ্যমে আইনজীবি হিসেবে তালিকাভুক্ত করার দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ লিখিত পরীক্ষা মওকুফ করে মৌখিক পরীক্ষার মাধ্যমে আইনজীবি হিসেবে তালিকাভুক্ত করার দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। রোববার দুপুরে জেলা আইনজীবি সমিতির কার্যালয়ে সামনে এ কর্মসূচীর আয়োজন করে সম্মিলিত শিক্ষানবিশ আইনজীবী পরিষদ জেলা শাখা।
এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির নেতৃবৃন্দসহ শিক্ষানবিশ আইনজীবিরা অংশ নেয়। এসময় বক্তব্য রাখেন সম্মিলিত শিক্ষানবিশ আইনজীবী পরিষদ জেলা শাখার আহব্বায়ক তপন কুমার মুখার্জী, শিক্ষানবিশ আইনজীবি আকরাম হোসেন, সেলিনা খাতুন, শিরিন সুলতানা, মিতা সাহা, কুলসুম লতা, মনিরা খাতুন, সাবিহা খাতুন, আব্দুস সালাম প্রমুখ। এসময় বক্তারা, করোনাভাইরাস ও শিক্ষানবিশ আইনজীবীদের কথা চিন্তা করে লিখিত পরীক্ষা মওকুফ করে দ্রæত মৌখিক পরীক্ষার মাধ্যমে তাদের আইনজীবী তালিকায় অন্তর্ভুক্ত করার দাবি জানান।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা
৩ ঘন্টা আগে
হরিণাকুণ্ডুতে ভুয়া ফ্যামিলি কার্ডের প্রলোভনে তথ্য সংগ্রহের সময় নারী আটক
২০ ঘন্টা আগে
ঝিনাইদহের কালীগঞ্জে ডাকাতির কবলে সন্তানসম্ভবা স্ত্রী, অ্যাম্বুলেন্সেই প্রসব; নবজাতকের মৃত্যু
১ দিন আগে