লগইন
মেয়াদোত্তীর্ণ কৃমিনাশক ঔষধ খাওয়ানোর কারণে  শারীরিক প্রতিবন্ধীর ৯ টি ভেড়া মারা গেছে
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২০ এপ্রিল, ২০২২ | ০৬:০০ বিকাল ৬২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা

মেয়াদোত্তীর্ণ কৃমিনাশক ঔষধ খাওয়ানোর কারণে শারীরিক প্রতিবন্ধীর ৯ টি ভেড়া মারা গেছে

মেয়াদোত্তীর্ণ কৃমিনাশক ঔষধ খাওয়ানোর কারণে আলমডাঙ্গার এক শারীরিক প্রতিবন্ধীর ৯ টি ভেড়া মারা গেছে। অসুস্থ হয়েছে আরও ১১ টি। বৃহস্পতিবার সকালে আলমডাঙ্গার কুমারী ভেটেরিনারি ইন্সটিটিউট হাসপাতালের উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মাসুদ আলী খান এক বছরের মেয়াদোত্তীর্ণ কৃমিনাশক ঔষধ ভেড়া খামারীর হাতে তুলে দেন। বাড়ি ফিরে ২০ টি ভেড়াকে সেই কৃমিনাশক পাওডার খাওয়ালে এ বিপত্তি ঘটে।

প্রতিবন্ধী এ ভেড়া খামারীর নাম হুমায়ুন কবীর। তিনি উপজেলার রামচন্দ্রপুর গ্রামের আবু বকরের ছেলে। বৃহস্পতিবার দুপুরে হুমায়ুন কবীর মৃত ভেড়াগুলি পাখিভ্যানে নিয়ে উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালে নিয়ে যান। এ সময় তিনি মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রদানকারী উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মাসুদ আলী খানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবী জানান।


অভিযুক্ত উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মাসুদ আলী খান জানান, অফিসের টেবিলের ড্রয়ার থেকে বের করে দিয়েছি। মেয়াদোত্তীর্ণ ছিল তা বুঝতে পারিনি। আলমডাঙ্গা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এ ঔষধ সরবরাহ করেছিলেন।


উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল্লাহিল কাফি জানান, ভুল করে ড্রয়ারে রাখার ফলে মেডিসিন মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে হয়তো। অসাবধানতাবশত উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মেয়াদোত্তীর্ণ ঔষধ দিয়েছেন। তবে বিষয়টি ক্ষতিগ্রস্ত খামারীর সাথে বসে মীমাংসা করা হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

মেয়াদের শেষ প্রান্তে গঙ্গা চুক্তি | অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

৫ ঘন্টা আগে
অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

দেশের বিভিন্ন সড়কে দীর্ঘসূত্রতা | চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

৫ ঘন্টা আগে
চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

৬ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

৯ ঘন্টা আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

১০ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

১১ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

১১ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

১১ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

১২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

১২ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।