লগইন
মেহেরপুর সমাজসেবা সমন্বয় পরিষদ নির্বাচনে আমিনুল ইসলাম খোকন পরিষদ নিরঙ্কুশ বিজয়
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৭ জানুয়ারী, ২০২১ | ০৬:০০ বিকাল ১২২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

মেহেরপুর

মেহেরপুর সমাজসেবা সমন্বয় পরিষদ নির্বাচনে আমিনুল ইসলাম খোকন পরিষদ নিরঙ্কুশ বিজয়

মেহেরপুর প্রতিনিধি ॥ মেহেরপুর শহর সমাজসেবা সমন্বয় পরিষদ নির্বাচনে আমিনুল ইসলাম খোকন পরিষদ নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে। শুক্রবার অনুষ্ঠিত নির্বাচনে আমিনুল ইসলাম খোকন পরিষদ ১০ টি পদের মধ্যে একটিতে বিনাপ্রতিদ্বন্ধিতায় সহ ৯ টি পদে জয়লাভ করে। শুক্রবার সকাল ন’টায় মেহেরপুর জেলা সমাজসেবা অধিদপ্তরে এ নির্বাচন শুরু হয়ে বিকাল ৪ টা পর্যন্ত ভোটদান পর্ব চলে।

শহর সমাজসেবা সমন্বয় পরিষদের নির্বাচন উপলক্ষে ১০ টি পদের বিপরীতে ১৮ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন। মোট ৭৬ জন ভোটারের মধ্যে ৭৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে সভাপতি পদে আমিনুল ইসলাম খোকন (দেয়াল ঘড়ি প্রতীকে) ৪৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। নির্বাচনে অপর প্রার্থী নুরুল ইসলাম (ছাতা প্রতিকে) ২৪ ভোট পান। সহ-সভাপতি পদে মোয়াজ্জেম হেসেন (মই প্রতীকে) ৪৭ ভোট, রাহিনুর জামান পলেন (দোয়াত কলম প্রতীকে) ৪৭ ভোট পেয়ে নির্বাচিত হন। যুগ্ম সম্পাদক পদে মিরাজুল ইসলাম(হাতি প্রতীকে) ৩৭ ভোট পেয়ে নির্বাচিত হন।

সাংগঠনিক সম্পাদক পদে কামারুজ্জামান খান (টেলিফোন প্রতীকে) ৪৫ ভোট পেয়ে নির্বাচিত হন। প্রচার ও জনসংযোগ বিষয়ক সম্পাদক পদে নাজমুল হাসান (চেয়ার প্রতীকে) ৪৩ ভোট পেয়ে নির্বাচিত হন। এবং নির্বাহী সদস্য পদে রিপন রেজা (সেলাই মেশিন প্রতীকে) ৪১ ভোট পেয়ে নির্বাচিত হন। নির্বাচনের নুরুল ইসলাম প্যানেলে একমাত্র বিজয়ী সাহিত্য সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে ইলিয়াস হোসেন (মাছপ্রতীকে)৩৬ ভোট পেয়ে নির্বাচিত হন। নির্বাচনে কোষাধ্যক্ষ পদে সাহেদুজ্জামান রিপন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার মুজিবনগর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রউফ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। এদিকে নির্বাচনে বিজয় লাভের পরে খোকন পরিষদকে ফুলের মালা পরিয়ে অভিনন্দন জানানো হয়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

২ ঘন্টা আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

৩ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

৩ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

৪ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

৪ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

৫ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

৫ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

৫ ঘন্টা আগে
মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

৫ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

৬ ঘন্টা আগে
মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।