সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে আমঝুপি বাজার মনিটরিং
মেহেরপুর প্রতিনিধি ॥ করোনা ভাইরাস প্রতিরোধে বর্তমান পরিস্থিতিতে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ছাগল হাটে ভোক্তা ও ব্যবসায়ীদের স্বাস্থ্যবিধি মেনে, নিরাপদ দুরত্ব বজায় রেখে সকলের মুখে মাস্ক পরে বাজারে কেনা-বেচার অনুরোধ জানিয়ে জেলা প্রশাসনের সচেতনামূলক বাজার মনিটরিং।
রবিবার বিকালে নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে সকলকে এ আহ্বান জানানো হয়। জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলামের নেতৃত্বে এ প্রচারাভিযান চালানো হয়। কোরবানির পশুর হাটে স্বাস্থ্যবিধি না মেনে পশু কেনা বেচা করলে মানুষের ভিড়ে করোনা ভাইরাসের সংক্রমণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন প্রশাসন।
এই পরিস্থিতিতে হাটে স্বাস্থ্যবিধি মেনে, নিরাপদ দুরত্ববজায় ও সকলের মুখে মাস্ক পরার প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে। এসময় জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা সেনেটারী ইন্সপেক্টর তারিকুল ইসলাম, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা জনসচেতনতা সৃষ্টির লক্ষে কাজ করে যাচ্ছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ
১ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন
৩ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
৪ ঘন্টা আগে