লগইন
মেহেরপুর আনসার ও ভিডিপির সদস্যদের মাঝে বাইসাইকেল বিতরণ
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৬ জুন, ২০২১ | ০৬:০০ বিকাল ২৫৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

মেহেরপুর আনসার ও ভিডিপির সদস্যদের মাঝে বাইসাইকেল বিতরণ


মেহেরপুর প্রতিনিধি \ মেহেরপুর সদর উপজেলা আনসার ও ভিডিপি সকল সদস্যদের নিয়ে মতবিনিময় সভা ও ভালো কাজের স্বীকৃতি স্বরূপ ইউনিয়ন দলনেতা-দলনেত্রী, প্লাটুন কমান্ডারদের মাঝে বাইসাইকেল, ছাতা ও সান্তনা পুরস্কার বিতরণ করা হয়েছে। শনিবার বেলা এগারোটার দিকে জেলা কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত মতবিনিময় সভা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনসার সদস্যদের হাতে বাইসাইকেল তুলে দেন জেলা আনসার ও ভিডিপি জেলা কমান্ড্যান্ট মোঃ রাকিবুল ইসলাম।


এসময় জেলা কমান্ড্যান্ট রাকিবুল ইসলাম বলেন, স্বাধীনতার যতটি স্তর রয়েছে প্রত্যক জায়গা থেকে বাংলাদেশ আনসার বাহিনীর ভুমিকা ছিল অত্যান্ত গুরুত্বপূর্ণ।

৭১ সালে যখন স্বাধীনতার শুরু সেই সময় আনসার বাহিনীর প্রশিক্ষন চলমান ছিল সারা দেশে। যুদ্ধ যখন শুরু হয়ে গেছে তখন আনসার বাহিনী চিন্তা করেছে এই অস্ত্র পাক-বাহিনীর হাতে দেওয়া যাবে না। তিনি আরও বলেন, সেই সময় ৪২ হাজার থ্রি নট-থ্রি অস্ত্র যুদ্ধের জন্য চলে গেছে মুক্তিযোদ্ধাদের হাতে। তৎকালিন সময়ে যেহেতু আনসার সদস্যরা প্রশিক্ষনপ্রাপ্ত ছিল সেই জন্য তারা মুক্তি বাহিনীদের প্রশিক্ষনে সহয়তা প্রদান করেন। দেশকে এগিয়ে নিতে আনসার বাহিনীর ভুমিকা ছিল সবচেয়ে বেশি।


সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ইসরাফিল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুজিবনগর উপজেলা কর্মকর্তা মিরাজুল ইসলাম, আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংকের ম্যানেজার মামুনুর রহমান প্রমূখ।


এসময় ৭ জন ইউনিয়ন দলনেতা, প-াটুন কমান্ডার, ইউনিয়ন দলনেত্রী, দুজন সদস্যকে ছাতা ও ৪০ জন আনসার সদস্যদের সান্তনা পুরস্কার দেওয়া হয়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

১ ঘন্টা আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

২ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

৩ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

৩ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

৩ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

৪ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

৪ ঘন্টা আগে
মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

৫ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

৫ ঘন্টা আগে
মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।