লগইন
মেহেরপুরে ২য় স্ত্রী হত্যা মামলা স্বামী ও প্রথম স্ত্রীর মৃত্যুদন্ড
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৪ জানুয়ারী, ২০২১ | ০৬:০০ বিকাল ১২৩ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

মেহেরপুর

মেহেরপুরে ২য় স্ত্রী হত্যা মামলা স্বামী ও প্রথম স্ত্রীর মৃত্যুদন্ড

মেহেরপুর প্রতিনিধি । মেহেরপুরে ২য় স্ত্রী হত্যা মামলায় স্বামী সাইদুল ইসলাম ও ১ম স্ত্রী জমেলা খাতুনকে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছে আদালত। সোমবার দুপুরে জেলা দায়রা জজ আদালতের বিচারক রিপতি কুমার বিশ্বাস এ দণ্ডাদেশ প্রদান করেন। তবে আসামীরা এখনও পলাতক রয়েছে।

মামলার বিবরনে জানা যায়, ২০১০ সালের ৩১ জানুয়ারী শহরের গোরস্থানপাড়ার ২য় স্ত্রী জরিনা খাতুনকে সদর উপজেলার যাদপুর গ্রামে প্রথম স্ত্রী জমেলা খাতুনের বাড়িতে ডেকে নিয়ে যায় স্বামী সাইদুল ইসলাম। পরে রাত থেকে নিখোঁজ হন জরিনা খাতুন। ৬ ফেব্রুয়ারী বিকেল ঐ গ্রামের মশুরি ক্ষেত থেকে মাটিতে পোতা অবস্থায় তার উদ্ধার করে পুলিশ। পরে জানা যায় তাকে জবাই করার পর মাটিতে পুতে রাখা হয়েছে।

ঐ দিন রাতে তার বোন ফেরদৌসি খাতুন বাদি হয়ে স্বামী সাইদুল ইসলামসহ অজ্ঞাতনামাদের আসামী করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ০৬ মে স্বামী ও তার প্রথম স্ত্রী জমেলা খাতুনকে আসামী করে আদালতে চার্জশিট দাখিল করেন তৎকালীন থানার এস.আই হাসান ইমাম। দীর্ঘ এ সময়ে ১৪ জনের সাক্ষ্য গ্রহণ শেষে সোমবার দুপুরে স্বামী ও প্রথম স্ত্রীকে মৃত্যুদণ্ডাদেশ দেন আদালত। তবে তারা পলাতক রয়েছে। মামলায় সরকার পক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর কাজী শহিদুল হক এবং আসামি পক্ষে নারগিস আরা আইনজীবীর দায়িত্ব পালন করেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

২ ঘন্টা আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

৩ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

৩ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

৪ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

৪ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

৫ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

৫ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

৫ ঘন্টা আগে
মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

৫ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

৬ ঘন্টা আগে
মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।