লগইন
মেহেরপুরে ব্যবসায়ীর কাছ থেকে ১ লক্ষাধিক টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৬ এপ্রিল, ২০২১ | ০৬:০০ বিকাল ১৩১ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

মেহেরপুর

মেহেরপুরে ব্যবসায়ীর কাছ থেকে ১ লক্ষাধিক টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা

মেহেরপুর প্রতিনিধি। বাড়ি ফেরার পথে মেহেরপুর সদর উপজেলা উওর শালিকা মাঠ থেকে মোহর আলী নামে এক ব্যবসায়ীর কাছ থেকে ১ লক্ষাধিক টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। শনিবার সন্ধ্যা সাতটার দিকে মেহেরপুর সদরের উত্তর শালিকা মাঠের সিরাজপুর মোড় নামক স্থানে এ ঘটনা ঘটে। মোহর আলীর বাড়ি শালিকা গ্রামে । স্থানীয়রা জানান, সবজি ব্যবসায়ী মোহর আলি শহর থেকে ব্যবসায় টাকা নিয়ে বাড়িতে যাওয়ার সময় মাঠে ভিতর তিন থেকে চারজন ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে তার উপর হামলা চালায়। এই সময় মোহর আলী সাথে থাকা তিনজন শ্রমিক আকাশ, ফারুক ও নাজমুল কে ভয় দেখিয়ে ছেড়ে দেয়।

এরপর মোহর আলী কোন ভাবে সেখান থেকে পালিয়ে গেলে পরবর্তীতে তার নিজ বাড়ির সামনে থেকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয়। টাকা নিয়ে পালিয়ে যায়। পরর্বতীতে তার সাথে থাকা শ্রমিকরা বাড়ির লোকজন কে ফোন দেয়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। মোহর আলীর পরিবারের সাথে কথা বলে জানা গেছে, তারা জানান মোহর আলীকে যেখানে মারধর করা হয়েছে সেখানে অনেক রকম ঘটনা ঘটেছে বর্তমানে।

এলাকার লোকজন এ ঘটনার সাথে জড়িত আছে বলে জানান তারা। এ ঘটনায় মোহর আলীর পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। বৈকন্ঠপুর ক্যাম্প ইনচার্জ এসআই মাহফুজ রহমান জানান, ঘটনা শোনার পর থেকেই আমরা এলাকায় অভিযান শুরু করেছি। ভোক্তভূগীর সাথে কথা বলা চলছে। এধরনের ঘটনায় জড়িত থাকা সকল কে আইনের আওতায় আনা হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

২ ঘন্টা আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

৩ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

৩ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

৪ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

৪ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

৫ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

৫ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

৫ ঘন্টা আগে
মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

৫ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

৬ ঘন্টা আগে
মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।