লগইন
মেহেরপুরে বিভিন্ন কোর্সের প্রশিক্ষণ উদ্বোধন ও যুব ঋণ বিতরণ করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৯ আগস্ট, ২০২১ | ০৬:০০ বিকাল ২৬৯ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

মেহেরপুর

মেহেরপুরে বিভিন্ন কোর্সের প্রশিক্ষণ উদ্বোধন ও যুব ঋণ বিতরণ করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

মেহেরপুর প্রতিনিধি। মেহেরপুর যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে কম্পিউটার বেসিক এন্ড আইসিটি এ্যাপ্লিকেশন, গবাদিপশু, হাস মুরগী, প্রাথমিক চিকিৎসা, মৎস্য চাষ ও কৃষি বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন ও যুব ঋণ বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে যুব হলরুমে এই অনুষ্ঠানে আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মোঃ মুনসুর আলম খান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন এমপি। স্বাগত বক্তব্য রাখেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক কে এম জাহিদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার রাফিউল আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রিপন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল হালিম, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. ইব্রাহিম শাহিন প্রমুখ।

যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষক মাসুদ আল আহসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রশিক্ষণার্থী একে আজাদ সাগর। এসময় উপস্থিত ছিলেন সদর থানার ওসি শাহ্ দারা খান, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সরফরাজ হোসেন মৃদুল, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান মতিন, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক একে কুতুব উদ্দিনসহ সরকারি ও বেসরকারি, রাজনৈতিক নেতা-কর্মী।

পরিবার ভিত্তিক কর্মসংস্থান কর্মসূচির আওতায় মুজিবনগর উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক দারিয়াপুর এলাকায় ৮ টি কেন্দ্রে ৪০ জন যুবক যুবতীদের মাঝে ১২ হাজার টাকা করে মোট ৪ লক্ষ আশি হাজার টাকার চেক প্রদান করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

১ ঘন্টা আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

২ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

৩ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

৩ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

৩ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

৪ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

৪ ঘন্টা আগে
মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

৫ ঘন্টা আগে
মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।