লগইন
মেহেরপুরে বিকাশ কর্মী জুয়েলকে কুপিয়ে জখম করেছে দূর্বত্তরা : ২ লাখ ৫৩ হাজার টাকা ছিনতাই
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৫ ডিসেম্বর, ২০২০ | ০৬:০০ বিকাল ১২৭ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

মেহেরপুর

মেহেরপুরে বিকাশ কর্মী জুয়েলকে কুপিয়ে জখম করেছে দূর্বত্তরা : ২ লাখ ৫৩ হাজার টাকা ছিনতাই

মেহেরপুর অফিস \ মেহেরপুর সদর উপজেলার কোলার মোড় এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের বিকাশ কর্মী জুয়েল রানা (২৭) নামের এক কর্মীকে (ডিএসও) এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে দূর্বত্তরা। সেই সাথে তার কাছে থাকা ২ লাখ ৫৩ হাজার টাকা ছিনতাই করে নিয়েছে দূর্বত্তরা।

রবিবার বেলা ১১ টার দিকে কোলার মোড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে এ ঘটনা ঘটে। এসময় তার ব্যবহুত মোবাইল ফোনও লুট হয়। আহত বিকাশ কর্মী জুয়েল রানা জানান, আমি সকালে নগদ সাড়ে ৩ লাখ টাকা নিয়ে অফিস থেকে বের হয়। পথিমধ্যে ৫টি এজেন্টের কাছে ৯৭ হাজার টাকা পেমেন্ট করি।

এসময় কোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌছালে আমার ব্যক্তিগত ০১৭০১-১২২৪৬৯ এই নম্বরে একজন ফোন দিয়ে টাকা নেওয়ার জন্য সেখানেই দাড়াতে বলে। আমি সেখানে দাড়িয়ে অপেক্ষা করি। এসময় ৫জন লোক রামদা ও রড দিয়ে আমার উপর অতর্কিত হামলা চালায়। এসময় আমার কাছে থাকা বাকি ২ লাখ ৫৩ হাজার টাকা এবং আমার ব্যক্তিগত মোবাইল ফোনটি তারা লুট করে পালিয়ে যায়।

এসময় আমার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে আমাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। মেহেরপুর জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সউদ কবির মালিক জানান, তার মাথায় ৫টি ও দুই হাতে কোপানো হয়েছে। তার মাথায় গভির ক্ষতের সৃষ্টি হয়েছে।

সিটি স্ক্যান ছাড়া অবস্থা বোঝা যাবে না। তাকে অন্যত্র রেফার্ড করা হয়েছে। মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা খান জানান, খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। তবে কারা এ ধরণের হামলা চালিয়েছে তা খুব শিঘ্রই বের করা সম্ভব হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

২ ঘন্টা আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

৩ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

৩ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

৪ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

৪ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

৫ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

৫ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

৫ ঘন্টা আগে
মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

৫ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

৬ ঘন্টা আগে
মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।