লগইন
মেহেরপুরে বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে শোক দিবস ও খাবার বিতরণ করেছে যুবলীগ
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৫ আগস্ট, ২০২১ | ০৬:০০ বিকাল ৩২৩ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

মেহেরপুর

মেহেরপুরে বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে শোক দিবস ও খাবার বিতরণ করেছে যুবলীগ

মেহেরপুর প্রতিনিধি। মেহেরপুরে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা যুবলীগের দোয়া মোনাজাত ও পথচারীদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে । রবিবার সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বঙ্গবন্ধুর প্রকৃতিতে ফুল দিয়ে ম্রদ্ধা নিবেদন করেন যুবলীগের নেতাকর্মীরা ।

জেলা যুবলীগের আহ্বায়ক ও পৌর মেয়র মাহফুজুর রহমানের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে পুষ্পমাল্য অর্পণ শেষে শহরের কোর্ট মোড়, নতুন পাড়ার মোড়, পুরাতন বাসস্টান্ড, কলেজ মোড়, হাসপাতালের সামনে, টিএন্ডটি মোড়ে, কাথুলী বাসস্ট্যান্ড এলাকায় রিক্সা চালক ,অটো চালক ও পথচারীদের মাঝে এবং পৌরসভার সামনে থেকে বড়বাজার পর্যন্ত প্রতিটি দোকানে খাবার বিতরণ করেন পৌর মেয়র ও জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শহরের বিভিন্ন স্থানে ২ হাজার মানুষের মাঝে খাবার বিতরণ করে জেলা যুবলীগ।

বিকালে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য ইয়ানুস আলী, সাজেদুর রহমান সাজু, সাইদুর রহমান উজ্জল, সদর থানা যুবলীগের আহ্বায়ক মিজানুজ্জামান অপূব, যুবলীগ নেতা আমানুর রহমান সোহেল, শেখ সরাফত, কাকন, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদসহ যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

১ ঘন্টা আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

২ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

৩ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

৩ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

৩ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

৪ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

৪ ঘন্টা আগে
মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

৫ ঘন্টা আগে
মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।