সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
মেহেরপুরে ধানের বীজের মূল্য কম নির্ধারণ করায় কৃষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুরে বিএডিসি কর্তৃক আমন ধানের বীজ সংগ্রহ মূল্য বর্তমান বাজার তুলনায় কম মূল্য নির্ধারণ করায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে মেহেরপুরের কৃষকরা।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে হাসপাতাল সড়কের বিএডিসি অফিস কার্যালয়ের সামনে মানববন্ধন করে বিএডিসির চুক্তিবদ্ধ চাষী ফোরাম। মানববন্ধনে সভাপতিত্ব করেন বিএডিসির চুক্তিবদ্ধ চাষী ফোরামের সভাপতি আব্দুর রশিদ বল্টু। বক্তব্য রাখেনবিএডিসির চুক্তিবদ্ধ চাষী ফোরামের সাধারণ সম্পাদক সাদ আহমেদ, ইউপি সদস্য মশিউর রহমান ডাবলু, চাষী কিতাব আলী, আকতার হোসেনসহ বিভিন্ন বীজ তৈরি করা চাষিরা।
মানববন্ধনে বক্তারা বলেন, করনা কালীন সময়ে সরকার চাষীদের বিভিন্নভাবে প্রণোদন দিলেও আমরা এর আওতা বহির্ভূত হয়েছি। বিজবিডি কেন্দ্রের দেওয়া ধান চার থেকে ছয় মাস পরে মূল্য পরিশোধ করা হয়। বীজের মূল্য বৃদ্ধির না করা হলে আমরা বিএডিসির বীজ উৎপাদন কার্যক্রম বন্ধ করতে বাধ্য থাকব।
১০০০ গ্রাম প্রাথমিক তৈরির পর এই হিসাবে ৯৫৪ গ্রাম ব্রিজ হতে চূড়ান্ত পাওয়া যায় 800 গ্রাম। বর্তমান মণপ্রতি বীজ এর বাজার মূল্য ১৩০০ থেকে ১৩৫০ টাকা ধরে গড়ে ১ কেজি বীজের মূল্য ৩৬.৩০ হয়। বীজের সকল কার্যক্রম শেষে চাষির বাড়ী হতে বের কেন্দ্র পৌঁছাতে কেজিপ্রতি বীজের মূল্য দাঁড়ায় ৪৫.৫৯ টাকা। তাই বীজের মূল্য ৪৬ টাকা নির্ধারণ করলে চাষিরা বাঁচবে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ
২ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন
৪ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
৫ ঘন্টা আগে