লগইন
মেহেরপুরে ডাকাতির ঘটনায় ৩ জনের জেল জরিমানা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৮ সেপ্টেম্বর, ২০২০ | ০৬:০০ বিকাল ৩৪১ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

মেহেরপুর

মেহেরপুরে ডাকাতির ঘটনায় ৩ জনের জেল জরিমানা

মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরে ডাকাতি মামলায় তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে আদালত। বুধবার দুপুরে মেহেরপুর যুগ্ম জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক মোঃ কেরামত আলী প্রত্যককে ৫ বছর করে সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ডের আদেশ দেন। কারাদন্ড প্রাপ্তরা হলেন,সদর উপজেলার শ্যামপুর গ্রামের তোয়াজ আলীর ছেলে ওমর আলী, এই গ্রামের রমজান আলীর ছেলে মুজির আলী  ও পার্শ্ববর্তী উত্তর শালিকা গ্রামের আমির আলীর ছেলে মহরম আলী।

মামলার বিবরণে জানা গেছে ২০১০ সালের ২১ মে রাতে মেহেরপুর সদর উপজেলার খোকসা গ্রামের গফুর শেখের ছেলে রকিবুজ্জামান বাবুর বাড়িতে অস্ত্রধারী মুখোশ পরিহিত একদল ডাকাত প্রবেশ করে অস্ত্রের ভয় দেখিয়ে নগদ ৮০ হাজার টাকা, স্বর্ণের অলংকার ও মোবাইল সহ বিভিন্ন মালামাল ডাকাতি করে নিয়ে যায়।

ডাকাতরা চলে যাবার জন্য সেখানে বোমা বিস্ফোরণ ঘটিয়ে নিরাপদে এলাকা ত্যাগ করে। এ ঘটনার পরদিন রকিবুজ্জামান বাবু বাদী হয়ে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং ১৮। সেশন ১৮/১১। জি আর কেস নং ২৪৫/১০।

পরে মামলার তদন্তকারী কর্মকর্তা প্রাথমিক তদন্ত শেষে ওমর আলী, মজিদ আলী ও মহরম সহ মোট ১১ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। মামলায় মোট ১২ জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেন, এতে ওমর আলী, মজির আলি ও মহরম দোষী প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত তাদের জেল জরিমানা করেন। রাষ্ট্রপক্ষে এ পি পি মিনা পাল এবং আসামিপক্ষে অ্যাডভোকেট রফিকুল ইসলাম কৌশলী ছিলেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

১৯ মিনিট আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

১ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

১ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

২ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

২ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

৩ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

৩ ঘন্টা আগে
মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

৪ ঘন্টা আগে
মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।