লগইন
মেহেরপুরে উচ্চ ফলনশীল বারি সূর্যমুখী-৩ এর মাঠ দিবস অনুষ্ঠিত
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৭ ফেব্রুয়ারি, ২০২১ | ০৬:০০ বিকাল ১৫৫ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

মেহেরপুর

মেহেরপুরে উচ্চ ফলনশীল বারি সূর্যমুখী-৩ এর মাঠ দিবস অনুষ্ঠিত

মেহেরপুর প্রতিনিধি। আইএমইডি টিম কর্তৃক বৃহত্তর কুষ্টিয়া ও যশোর অঞ্চল কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় উচ্চ ফলনশীল খাটো জাত বারি সূর্যমুখী ৩ এর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে পৌর এলাকায় নতুন বাসস্ট্যান্ড মাঠে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

সভাপতিত্বে করেন মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক স্বপন কুমার খাঁ। প্রধান অতিথি ছিলেন ফসল অনুবিভাগ, কৃষি,পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগ, পরিকল্পনা কমিশনের যুগ্মপ্রধান (যুগ্মসচিব) এম জালাল আহমেদ।

বিশেষ অতিথি ছিলেন বৃহত্তর কুষ্টিয়া ও যশোর অঞ্চল কৃষি উন্নয়ন প্রকল্পের পরিচালক রুহুল কবির, ঢাকা খামারবাড়ির পরিকল্পনা প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি উইং উপপরিচালক (মনিটরিং ও মূল্যায়ন) শেখ ফরিদ, কৃষি অর্থনীতিবিদ, পরিকল্পনা, প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি উইং রেহানা সুলতানা, অতিরিক্ত উপপরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) আব্দুল্লাহ আল মামুন, এ সময় মেহেরপুর সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার নাসরিন পারভীন, সহ উপসহকারি কৃষি অফিসার বৃন্দ ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং প্রায় চারশতাধিক কৃষক কৃষানী উপস্থিত ছিলেন ।

মাঠ দিবসের বক্তারা বলেন, বারি সূর্যমুখী ৩ খাটো জাত, জীবনকাল ১০০-১১০দিন। জাতটি ২০১৯সালে অবমুক্ত হয়। বিঘা প্রতি ৫-৬হাজার টাকা ব্যয় করে সব খরচ বাদ দিয়ে নুন্যতম ১৬০০০/- লাভ করা যায়। উচ্চমানের পুস্টিগুন সম্পন্ন তেল ছাড়াও বীজ পাখির খাদ্য, খড় জ্বালানি কাজে ব্যবহার করা যায়। এর বীজ সংরক্ষনের মাধ্যমে জাতটি সম্প্রসারণ করা হবে, যাতে হাইব্রিড বীজ ক্রয়ে কৃষক পর্যায়ে অতিরিক্ত অর্থ ব্যয় না হয়। প্রতি শতকে বারি সূর্যমুখী ৩ একমনের (৪০ কেজি) বেশি ফলন দিতে সক্ষম।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

২ ঘন্টা আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

৩ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

৪ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

৪ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

৪ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

৫ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

৫ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

৫ ঘন্টা আগে
মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

৫ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

৬ ঘন্টা আগে
মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।