সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
মুন্সিগঞ্জের মেহগনি বাগানে অভিযান চালিয়ে জুয়ার বোর্ড থেকে ৬ জুয়াড়িকে আটক
মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার মুন্সিগঞ্জের এক বাগানে অভিযান চালিয়ে আলমডাঙ্গা থানাপুলিশ জুয়ার বোর্ড থেকে ৬ জুয়াড়িকে আটক করেছে। ৫ আগস্ট বিকালে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে।
জানা গেছে, মুন্সিগঞ্জের সেলিমের ইটভাটার নিকটের এক বাগানে নিয়োমিত জুয়া খেলা চলে। এমন তথ্য পেয়ে আলমডাঙ্গা থানার এস আই তারিফ ও মুন্সিগঞ্জ ক্যামেম্পর এ এস আই আব্দুল হাই সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালায়।
অভিযানকালে জুয়ার বোর্ড থেকে ৬ জনকে আটক করে। এরা হল – গড়গড়ির মৃত পলান মন্ডলের ছেলে আনোয়ার হোসেন, জেহালার আব্দুর রহিমের ছেলে সেন্টু হোসেন, মৃত আফজেল হোসেনের ছেলে তুহিন আলী, সুলতানের ছেলে শাহাবুদ্দীন, মৃত আবুল হোসেনের ছেলে আমজেদ হোসেন ও রোয়াকুলি গ্রামের মৃত আইন উদ্দীন মালিথার ছেলে আব্দুস সাত্তার। এ সময় জুয়ার বোর্ড থেকে পুলিশ নগদ টাকাও উদ্ধার করে।
আটক জুয়াড়িদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলার পর আজ শুক্রবার জেলহাজতে প্রেরণ করা হতে পারে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ
৪ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল
৯ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা
১১ ঘন্টা আগে