লগইন
মুজিব শতবর্ষে মুজিবনগর-টুঙ্গিপাড়া বিআরটিসির সার্ভিস চালু
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৪ মার্চ, ২০২১ | ০৬:০০ বিকাল ১৬৬ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

মেহেরপুর

মুজিব শতবর্ষে মুজিবনগর-টুঙ্গিপাড়া বিআরটিসির সার্ভিস চালু

মেহেরপুর প্রতিনিধি। স্বাধীনতা সূতিকাগার মুজিবনগর ও বঙ্গবন্ধুর সমাধীস্থল টুঙ্গিপাড়ার সাথে সেতু বন্ধনে বিআরটিসির সরাসরি বাস চালু করা হচ্ছে। সোমবার মেহেরপুর জেলা প্রশাসক কার্যালয়ে এক প্রেস বিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান।

প্রেস বিফিংয়ের মাধ্যমে জেলা প্রশাসক বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী উপলক্ষ্যে আগামী ১৭ মার্চ মুজিবনগর-টুঙ্গিপাড়া বিআরটিসি বাস সার্ভিসের উদ্বোধন করা হবে। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া জাতির পিতার জন্মস্থান এবং তার পরিবারের সদস্যদের সমাধিকে ধারণ করছে অন্যদিকে মুজিবনগর স্বাধীনতার স্মৃতি বিজড়িত ঐতিহাসিক স্থান। ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ এ দুটি স্থান মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে অবস্থান করে।

স্বাভাবিকভাবেই এদুটি স্থানের মধ্যে সহজ ও উন্নত যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত আকাঙ্খিত। বাংলাদেশ সরকারের রাষ্ট্রীয় পরিবহন বিআরটিসির বাস সার্ভিস চালুর মাধ্যমে এ দুটি স্থানের মধ্যে সরাসরি যোগাযোগ চালু হতে যাচ্ছে। তিনি বলেন, জাতির ইতিহাস ও ঐতিহ্যমন্ডিত দুটি স্থানের মধ্যে সরাসরি এ যোগাযোগ মানুকে দুটি স্থান ভ্রমণে আরও উৎসাহ যোগাবে। এতে করে দেশপ্রেম ও সচেতনা বৃদ্ধি পাবে যা উন্নত দেশ গঠনে সহায় হবে বলে তিনি মনে করেন।

শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বিআরটিসির এ বাস টি মুজিবনগর থেকে সকাল ৬টায় ছাড়বে এবং গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকেও একই সময়ে বাস ছাড়বে। বাসটি মুজিবনগর থেকে ছেড়ে মেহেরপুর জেলা শহর হয়ে চুয়াডাঙ্গা, ঝিনাদহ, মাগুরা, ফরিদপুর, ভাংগা, গোপালগঞ্জ, টুঙ্গিপাড়া জাতির পিতার মাজার পর্যন্ত। উদ্বোধনী দিন থেকে শুরু করে মুজিববর্ষ উপলক্ষে ভর্তুকি দিয়ে ১০ দিন সাশ্রয়ী ভাড়ায় ২শত টাকা করে যাওয়া-আসা চারশত টাকা নির্ধারিত করা হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক মৃধা মুজাহিদুল ইসলাম, মেহেরপুর জেলা প্রেসক্লাবের সভাপতি তোজাম্মেল আজম, সাধারণ সম্পাদক মাহবুব চাঁদু, মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ফজলুল হক মন্টু, সাধারণ সম্পাদক আলামিন হোসেন, উপজেলা নির্বাহি অফিসার মাসুদুল আলম সহ রাজনৈতিক ও প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিক বৃন্দ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

২ ঘন্টা আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

৩ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

৩ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

৪ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

৪ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

৫ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

৫ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

৫ ঘন্টা আগে
মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

৫ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

৬ ঘন্টা আগে
মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।