লগইন
মুজিবনগরে ১২০ বোতল ফেন্সিডিলসহ বিক্রির ১ লক্ষ ৫৮ হাজার টাকা উদ্ধার ॥ আটক ১
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০১ জানুয়ারী, ২০২১ | ০৬:০০ বিকাল ২১৩ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

মেহেরপুর

মুজিবনগরে ১২০ বোতল ফেন্সিডিলসহ বিক্রির ১ লক্ষ ৫৮ হাজার টাকা উদ্ধার ॥ আটক ১


মেহেরপুর প্রতিনিধি ॥ মেহেরপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদক বিরোধী অভিযান চালিয়ে ফেন্সিডিল ব্যবসায়ী রহমান শেখকে আটক এবং সেখান থেকে ১২০ বোতল ফেন্সিডিলসহ বিক্রির ১ লক্ষ ৫৮ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

আটক রহমান শেখ মেহেরপুরের মুজিবনগর উপজেলা শিবপুর গ্রামের মৃত নিয়ামত শেখের ছেলে। শনিবার রাতে শিবপুর দক্ষিনপাড়া রহমান শেখের বাড়ি ও বাড়ির পাশে বাশ বাগানে ময়লা ফেলার স্থান থেকে ১২০ বোতলসহ টাকা উদ্ধার করা হয়।

জানা গেছে, জেলা গোয়েন্দা পুলিশের এস আই মুক্ত রায় চৌধুরী পিপিএম এর নেতৃত্বে ডিবির একটি দল মুজিবনগর থানার শিবপুর এলাকায় আসামী রহমান শেখের বাড়িতে অভিযান চালানো হয়।

এসময় রহমান শেখকে আটক করার পর তার স্বীকারোক্তি অনুযায়ী ঘরের মধ্যে মেঝেতে বিশেষ কায়দায় তৈরি গর্ত খুড়ে ৫০ বোতল ফেন্সিডিল এবং পলিথিনে মোড়ানো ফেন্সিডিল বিক্রি ১ লক্ষ ৫৮ হাজার টাকা উদ্ধার করে। এরপরে তার দেওয়া তথ্য অনুযায়ী বাড়ির পাশে একটি বাঁশ বাগানে গর্ত খুড়ে আরো ৭০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

এসময় ডিবি পুলিশের এ এসআই মাহতাব, জসিম উদ্দিনসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।
অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম জানান, রহমান শেখ ও তার ছেলে শাকিল শেখ দীর্ঘদিন যাবৎ ফেন্সিডিলের ব্যবসা করে আসছিল এমন খবর আমাদের কাছে আসে।

গোপন সূত্রে আজকে এ অভিযান চালানো হয়। রহমান শেখকে আটক করলেও তার ছেলে শাকিল শেখ পলাতক রয়েছে। তাদের বিরুদ্ধে মেহেরপুর মুজিবনগর থানায় ৪টি মামলা আছে বলে জানানো হয়। এ ঘটনায় মুজিবনগর থানায় মামলার প্রস্তুতি চলছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

২ ঘন্টা আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

৩ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

৩ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

৪ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

৪ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

৫ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

৫ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

৫ ঘন্টা আগে
মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

৫ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

৬ ঘন্টা আগে
মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।