লগইন
মুজিবনগরে বাজি ধরে মটরসাইকেল রেসে যুবকের মৃত্যু।। আহত-১
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৫ অক্টোবর, ২০২১ | ০৬:০০ বিকাল ২৪০ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

মেহেরপুর

মুজিবনগরে বাজি ধরে মটরসাইকেল রেসে যুবকের মৃত্যু।। আহত-১

মেহেরপুর প্রতিনিধি। বন্ধুদের সাথে বাজী ধরে মুজিবনগরে মটরসাইকেলে রেস দিতে এসে রেসিং এর বলি হলো চাঁদ মিয়া(২৫) নামে এক যুবক। একই সাথে আহত গুরুতর হয়েছেন চাঁদ মিয়ার বাইকের পিছনে বসে থাকা রিজো নামের আরেক যুবক। সোমবার রাতে ৯টার দিকে মুজিবনগর স্মৃতিসৌধের প্রধান গেটে এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।


নিহত চাঁদ মিয়া মেহেরপুর সদর উপজেলার রাধাকান্তপুর গ্রামের আশাদুল মিয়ার ছেলে ও আহত রিজো একই গ্রামের মুসা করিমের ছেলে।


নিহতের পরিবার সূত্রে জানা গেছে, ফারসি নামের এক ব্যাক্তি হচ্ছেন মটরসাইকেল এর রেসিং খেলার লিডার। তার সাথে সন্ধায় চাঁদ মিয়ার বাজী হয় ৩ টা মটরসাইকেল নিয়ে মুজিবনগরে রেস দিতে হবে।

যে সর্বপ্রথম মুজিবনগর গেটে পৌছাতে পারবে তাকে ৫০০ টাকা ও যে ২য় হবে তাকে ৩০০ টাকা দেয়া হবে। এবং যে ৩য় হবে সেই ব্যাক্তি প্রথম দুইজনকে টাকা দিবে। এমন বাজির কারনে চাঁদ মিয়া রেসিং শুরু করে।

রেসিং চলাকালীন সময়ে চাঁদ মিয়া মুজিবনগর স্মৃতিসৌধের গেটের কাছে পৌছালে তার মটরসাইকেল এর নিয়ন্ত্রন হারিয়ে সরাসরি মুজিবনগর কমপ্লেক্স লোহার গেটের সাথে ধাক্বা লেগে মাটিয়ে লুটিয়ে পড়ে। পরে স্থানীয় জনগন তাদের মুজিবনগর স্বাস্থ কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক চাঁদ মিয়াকে মৃত ঘোষনা করেন। গুরুতর আহত রিজোকে মেহেরপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করেন।


মুজিবনগর থানা অফিসার ইনচার্জ আব্দুল হাশেম জানান,চাঁদ মিয়া ও রিজো রাধাকান্তপুর গ্রাম থেকে একটি ডিসকোভারি মোটরবাইক নিয়ে দ্রুত গতিতে মুজিবনগরের দিকে যাচ্ছিলো। মুজিবনগর গেটের কাছে পৌছালে গাড়ি কন্ট্রল করতে না পেরে সরাসরি কমপ্লেক্স গেটের সাথে ধাক্বা খেয়ে মাটিতে পরে তার মৃত্যু হয়।

নিহতের ব্যাক্তির পরিবারের পক্ষ থেকে কারও কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়ায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

১ ঘন্টা আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

২ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

৩ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

৩ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

৩ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

৪ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

৪ ঘন্টা আগে
মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

৫ ঘন্টা আগে
মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।