সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
মাগুরায় দুই চিকিৎসকের দুর্নীতি বন্ধের দাবিতে মানববন্ধন
মাগুরায় দুর্নীতির অভিযোগে দুই চিকিৎসকের প্রত্যাহার, স্বাস্থ্যখাতে দুর্নীতি বন্ধের দাবিতে মানববন্ধন হয়েছে। সোমবার দুপুরে মাগুরা শহরের চৌরঙ্গী মোড়ে বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এ মানববন্ধন করে।
এসময় বক্তারা বলেন, ‘মাগুরাসহ সারাদেশে স্বাস্থ্যখাতে চরম দুনীর্তি চলছে। জনগণ তাদের প্রয়োজনীয়ও স্বাস্থ্যসেবা না পেয়ে দিশেহারা।’
বক্তারা অভিযোগ করে আরও বলেন, ‘মাগুরা সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আব্দুস সালাম একজন নেশা আসক্ত ও নারী কেলেংকারীর সঙ্গে জড়িত। এছাড়া মাগুরা মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার নন্দ দুলাল একজন দুর্নীতিবাজ।’
অভিযুক্ত দুই চিকিৎসককে দ্রুত প্রত্যাহার ও তাদের দুর্নীতি তদন্তের জন্য প্রশাসনের প্রতি দাবি জানান বক্তারা।
মানববন্ধনে বক্তব্য দেন- জেলা জাসদ সভাপতি এটিএম মহব্বত আলী, সাবেক সভাপতি কামরুজ্জামান চপল, জাসদ নেতা শফিকুল ইসলাম পিকুল, নাজিম হোসেন, বাসারুল হায়দার বাচ্চু প্রমুখ।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
এইচএসসি পুনর্নিরীক্ষণের সংশোধিত ফল | যশোর বোর্ডে ৩৫৭ শিক্ষার্থীর পাশ, ১৬৩ জনের নতুন জিপিএ-৫ লাভ
১ দিন আগে
যশোর-ঝিনাইদহে ইউপি নির্বাচনের ঢেউ | প্রার্থী বাছাইয়ে ধীর বিএনপি, মাঠে সরব জামায়াত
২ দিন আগে
সীমান্তে আওয়ামী লীগ নেতাদের অনুপ্রবেশের তথ্য দিলে পুরস্কারের ঘোষণা বিজিবির
২ দিন আগে