সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
মাওলানা আবু সাঈদ মুহাম্মদ ওমর আলী (রাহ.) : চিন্তা ও কর্ম শীর্ষক আলোচনাসভা
১১তম প্রয়াণদিবসে আলমডাঙ্গায় অনুষ্ঠিত হয়েছে মাওলানা আবু সাঈদ মুহাম্মদ ওমর আলী (রাহ.) : চিন্তা ও কর্ম শীর্ষক আলোচনাসভা। গতকাল RAR Bookstores- এর সৌজন্যে আয়োজিত এ সেমিনারের মূল প্রবন্ধ প্রস্তুত ও পাঠ করেন মাওলানা ইমদাদুল হক। তিনি তার প্রবন্ধে মাওলানার জীবন, চিন্তা ও কর্ম বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন।
আলোচনাসভায় সভাপতিত্ব করেন ডা. শাফায়েতুল ইসলাম হিরো।
ইলিয়াস আব্দুল্লাহর উপস্থাপনায় সেমিনারে আরো বক্তব্য রাখেন, মাদরাসাতুত তাকওয়ার মুহতামিম মুফতি মাহদি হাসান, মাওলানা ওমর আলী প্রতিষ্ঠিত মসজিদের খতীব মাওলানা আব্দুল্লাহ খান, নওলামারী আলিম মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল লতিফ, R A R Bookstores- এর পক্ষে আব্দুল্লাহ আল সাঈদ রাসেল প্রমুখ।
অনুষ্ঠানটি সকাল ১১টায় হাফেজ মাহদি হাসানের কুরআন তিলাওয়াতের মধ্যদিয়ে শুরু হয় এবং ১টায় শেষ হয় মাওলানা মুহিব্বুল্লাহর মুনাজাতের মধ্যদিয়ে। উপস্থিতির মধ্যে সার্জিক্যাল মাস্ক বিতরণ করে পাঞ্জাতন পাঠচক্র।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
কোটচাঁদপুরে কমিউনিটি মেডিকেল অফিসার দিচ্ছেন চোখের চিকিৎসা
মেহেরপুরে বিভিন্ন ব্র্যান্ডের মদ, গাঁজা ও ইয়াবা মহিলাসহ ৩ জনকে কে আটক করেছে ডিবি
সম্পর্কিত সংবাদ
জীবননগরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপিত, প্রধান অতিথি চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য
৬ ঘন্টা আগে
আলমডাঙ্গা পৌরসভার বহু প্রত্যাশিত ১৭ কোটি টাকার প্রকল্পে অবশেষে মিলল পুনঃদরপত্রের নির্দেশনা
৭ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার দর্শনায় কেরুর চুক্তিভিত্তিক শ্রমিকদের স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি
৯ ঘন্টা আগে