লগইন
মহেশপুর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ফেন্সিডিলসহ আটক ৫
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৪ অক্টোবর, ২০২০ | ০৬:০০ বিকাল ১২৫ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ

মহেশপুর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ফেন্সিডিলসহ আটক ৫


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহের মহেশপুর সীমান্তের মতলার আইট গ্রামে অভিযান চালিয়ে ৫৮ বিজিবির সদস্যরা একশ বোতল ফেনসিডিলসহ চারজনকে আটক করেছে। তাদের কাছ থেকে বল্লম, হাসুয়া ও তারকাটার বেড়া কাটার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

আটককৃতরা হলেন, মহেশপুরের কাজিরবেড় গ্রামের জামির মোল্লার ছেলে মোঃ তাজমুল ফটিক (২৫), মতলার আইট গ্রামের হোসেন আলীর ছেলে মোঃ মিজানুর রহমান (২৩), তালশার গ্রামের আব্দুল কাদের বিশ্বাসের ছেলে মোঃ আলমগীর (৪০) ও কাজিরবেড় গ্রামের মুরাদের ছেলে মোঃ মানিক (১৮)। মহেশপুর ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক মেহেদি হাসান খান শনিবার এক ই-মেইল বার্তায় এ তথ্য জানান। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শুক্রবার সন্ধ্যার দিকে মহেশপুর ৫৮ ব্যাটালিয়ন এর অধিনস্ত পলিয়ানপুর বিওপির হাবিলদার মোঃ সফিউজ্জামান গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাতলার আইট নামক স্থান থেকে চার মানবপাচারকারী ও মাদক চোরাকারবারীকে আটক করে।

আটককৃত আসামীদেরকে কাছ থেকে মাদকদ্রব্য ও দেশীয় বল্লম, ধারালো হাসুয়া এবং তারকাটা কাটারি উদ্ধার করা হয়। শনিবার সকালে ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় আটককৃতদের সোপর্দ ও মামলা দায়ের করা হয়েছে। এদিকে একই দিন মাটিলা বিওপির হাবিলদার জগন্নাথ মিত্র’র নেতৃত্বে একটি টহল দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মহেশপুর উপজেলার মাটিলা থেকে মাদক চোরাকারবারী ঝন্টু বিশ্বাস(৩০) কে আটক করে। তিনি মাগুরার মালোন্দা গ্রামের প্রভাষ বিশ্বাসের ছেলে। তার কাছ থেকে ১৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

১ ঘন্টা আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

২ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

৩ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

৩ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

৩ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

৪ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

৪ ঘন্টা আগে
মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

৫ ঘন্টা আগে
মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।