ফন্ট
সাইজ:
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
অডিও তৈরি হচ্ছে...
০০:০০
০০:০০
লাইভ
মহেশপুর র্যাব-’র অভিযানে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহের মহেশপুরে ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬। বুধবার সকালে মহেশপুর উপজেলার মান্দারতলা গ্রামে অভিযান চালিয়ে ৩৭ বোতল ফেন্সিডিলসহ জামাল হোসেনকে গ্রেফতার করা হয়।
র্যাব-৬ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার কামাল উদ্দিন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, স্কোয়াড কমান্ডার এএসপি এইচ.এম. শফিকুর রহমান এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান চালিয়ে মহেশপুর উপজেলার রঘুনাথপুর গ্রামের মোতালেব বকাউল এর ছেলে মোঃ জামাল হোসেনকে গ্রেফতার করা হয়।
সেসময় ৩৭ বোতল ফেন্সিডিল, ২ টি মোবাইল সেট ও ৪ টি সীম কার্ড উদ্ধার করা হয়। এ ব্যাপারে মহেশপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা
৩ ঘন্টা আগে
হরিণাকুণ্ডুতে ভুয়া ফ্যামিলি কার্ডের প্রলোভনে তথ্য সংগ্রহের সময় নারী আটক
২০ ঘন্টা আগে
ঝিনাইদহের কালীগঞ্জে ডাকাতির কবলে সন্তানসম্ভবা স্ত্রী, অ্যাম্বুলেন্সেই প্রসব; নবজাতকের মৃত্যু
১ দিন আগে