সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
মহেশপুরে সিমান্তে ফেন্সিডিল ও মদ আটক
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহের মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধিনন্ত মেদেনীপুর বিওপির হাবিলদার অখিলকুমার এর নেতৃত্বে ৪ সদস্য বিশিষ্ট টহল দল নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্তের শূন্য লাইন হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চুয়াডাংগা জেলার জীবননগর উপজেলার হরিহরনগর গ্রামের পুকুর পাড় হতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন ২৪৫ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার হয়েছে ।
অপরদিকে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধিনস্ত যাদবপুর বিওপির হাবিলদার মোঃ আব্দুর রহমান এর নেতৃত্বে ৪ সদস্য বিশিষ্ট টহল দল নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্তের শূন্য লাইন হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার গোপালপুর গ্রামের মাঠের মধ্যে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন ৫৪ বোতল ভারতীয় মদ আটক করে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা
৩ ঘন্টা আগে
হরিণাকুণ্ডুতে ভুয়া ফ্যামিলি কার্ডের প্রলোভনে তথ্য সংগ্রহের সময় নারী আটক
২০ ঘন্টা আগে
ঝিনাইদহের কালীগঞ্জে ডাকাতির কবলে সন্তানসম্ভবা স্ত্রী, অ্যাম্বুলেন্সেই প্রসব; নবজাতকের মৃত্যু
১ দিন আগে