সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
মহেশপুরে ভোট না দেওয়ার অভিযোগে ডিসের লাইনের তার কর্তণ
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহের মহেশপুর উপজেলার স্বরুপপুর ইউনিয়নের করিঞ্চা গ্রামে ডিস লাইন কাটাকে কেন্দ্র করে বাড়ীঘরে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ সময় নারীসহ ৬ জনকে পিটিয়ে গুরুতর ভাবে আহত করা হয়েছে। আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী জানান, গতকাল রাতে ডিস লাইন কাটাকে কেন্দ্র করে করিঞ্চা গ্রামের লালচাঁদের সাথে একই এলাকার হামিদুরের কথা কাটাকাটি হয়। পরে কয়েকজন হামিদুরের বাড়ীতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে। এ সময় বাধা দিতে গেলে হামিদুর রহমান (২৮),তার বাবা আব্দুস সামাদ (৬০),মা হাসিনা বেগম (৫০),ভাই কাকন (৩০),মোস্তাফিজুর রহমান (২১) ও রাকিবুল ইসলামকে (২২) পিটিয়ে গুরুতর ভাবে আহত করা হয়।
আহত হামিদুর রহমান জানান, করিঞ্চা গ্রামের লালচাঁদের কাছ থেকে আমাদের ডিসের লাইন নেওয়া ছিলো। আমরা শহীদুল ইসলামের মেম্বারী ভোট না দেওয়ার কারনে আমার বাড়ীর ডিসের লাইনের তার কেটে দেয়। আমি জানতে চাওয়ায় তারা আমাদের বাড়ী ঘরে হামলা চালিয়ে আমার মটর সাইকেল ও বাড়ীর আসবাবপত্র ভাংচুর ও লুটপাট করে নিয়ে গেছে। এঘটনায় মহেশপুর থানায় মামলা হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা
৩ ঘন্টা আগে
হরিণাকুণ্ডুতে ভুয়া ফ্যামিলি কার্ডের প্রলোভনে তথ্য সংগ্রহের সময় নারী আটক
২০ ঘন্টা আগে
ঝিনাইদহের কালীগঞ্জে ডাকাতির কবলে সন্তানসম্ভবা স্ত্রী, অ্যাম্বুলেন্সেই প্রসব; নবজাতকের মৃত্যু
১ দিন আগে