সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
মহেশপুরে ডাকাতির প্রস্তুতিকালে ট্রাকসহ ৬ ডাকাত আটক
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহের মহেশপুর উপজেলার জলিলপুর বাজার থেকে ডাকাতির প্রস্তুতিকালে ট্রাকসহ ৬ জন ডাকাতকে আটক করেছে পুলিশ। সোমবার ভোররাতে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- স¤্রাট হোসেন (৩০), মনা ওরফে মুন্না (৩১), রাসেল শেখ (২৪), মুন্না খান (২৪), আলামীন হোসেন (২৪) ও সাহমত মাতুব্বর (৩৫)। তাদের বাড়ী ভোলা ও খুলনা জেলার ফুলতলা এলাকায়।
মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পেলে মহেশপুরের জলিলপুর বাজারে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে মহেশপুর থানা পুলিশের একটি টহল দল সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করে।
জব্দ করা হয় একটি ট্রাক ও ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরমঞ্জাম। আটককৃতদের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে বিকেলে আদালতে পাঠানো হবে বলেও জানা ওসি।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা
২ ঘন্টা আগে
হরিণাকুণ্ডুতে ভুয়া ফ্যামিলি কার্ডের প্রলোভনে তথ্য সংগ্রহের সময় নারী আটক
১৯ ঘন্টা আগে
ঝিনাইদহের কালীগঞ্জে ডাকাতির কবলে সন্তানসম্ভবা স্ত্রী, অ্যাম্বুলেন্সেই প্রসব; নবজাতকের মৃত্যু
১ দিন আগে