সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
মহেশপুরে অবৈধভাবে সীমান্ত পারাপার: দালালসহ ১৩ জন আটক
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহের মহেশপুরে গত দুইদিনে অবৈধভাবে সীমান্ত অতিক্রমকালে দালাল সহ ১৩ জনকে আটক করেছে ৫৮ বিজিবি। ৫৮বিজিবি’র প্রেস রিলিজ সূত্রে প্রকাশ, গোপন সংবাদের ভিত্তিতে ৬ই জানুয়ারী ভোররাতে বাঘাডাঙ্গা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে গমনকালে অভিযান চালিয়ে উপজেলার বাঘাডাঙ্গা মাঠের ভিতর থেকে ২জন নারী এবং বাংলাদেশ থেকে ভারতে গমনকালে ১জন পুরুষ আটক করে।
অন্যদিকে ৭ই জানুয়ারী ভোরে যাদবপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে গমনকালে উপজেলার সোনাইডাঙ্গা ও বেতবাড়িয়া মাঠের ভিতর থেকে ৩জন নারী, ৬জন পুরুষ ও ১জন শিশুকে আটক করে যাদবপুর বিওপির টহল দল।
আটককৃতরা জানায়, তাদের বাড়ি নেত্রকোনা, মৌলভী বাজার, যশোর, বাগেরহাট ও ঝিনাইদহ জেলায়। মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, উক্ত ঘটনায় পৃথক পৃথক মামলা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আসামীদের কে জেল-হাজতে প্রেরন করা হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা
৪ ঘন্টা আগে
হরিণাকুণ্ডুতে ভুয়া ফ্যামিলি কার্ডের প্রলোভনে তথ্য সংগ্রহের সময় নারী আটক
২১ ঘন্টা আগে
ঝিনাইদহের কালীগঞ্জে ডাকাতির কবলে সন্তানসম্ভবা স্ত্রী, অ্যাম্বুলেন্সেই প্রসব; নবজাতকের মৃত্যু
১ দিন আগে