সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে আসার অপরাধে ৪ জন গ্রেফতার
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসার অপরাধে নারীসহ ৪ জনকে গ্রেফতার করেছে বিজিবি।
শুক্রবার সকালে উপজেলার মাটিলা গ্রামের মাঠ থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- নড়াইলের কালিয়া উপজেলার জামরিলডাঙ্গা গ্রামের কিসমত মোল্লা’র ছেলে রাজু কিসমত মোল্লা (৩০), রাজু মোল্লা স্ত্রী রাজু ফাতেমা মোল্লা (২৭), ওমর মোল্লার স্ত্রী নাজমা মোল্লা (৩৫) ও তার মেয়ে আছিয়া (৮)।
খালিশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, মাটিলা সীমান্ত দিয়ে কিছু বাংলাদেশী অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসার খবরে অভিযান চালানো হয়। এসময় মাটিলা গ্রামের মাঠ থেকে নারী ও শিশুসহ ওই ৪ জনকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা
৪ ঘন্টা আগে
হরিণাকুণ্ডুতে ভুয়া ফ্যামিলি কার্ডের প্রলোভনে তথ্য সংগ্রহের সময় নারী আটক
২১ ঘন্টা আগে
ঝিনাইদহের কালীগঞ্জে ডাকাতির কবলে সন্তানসম্ভবা স্ত্রী, অ্যাম্বুলেন্সেই প্রসব; নবজাতকের মৃত্যু
১ দিন আগে