সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
ভারতীয় বিএসএফের গুলিতে বাংলাদেশী কৃষক নিহত
চুয়াডাঙ্গা দামুড়হুদায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে অমেদুল হোসেন (২৮) নামে এক বাংলাদেশি যুবক কৃষক নিহত হয়েছেন। ১৮ অক্টোবর রবিবার ভোর ৪টার দিকে উপজেলার ঠাকুরপুর সীমান্তে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
জানাগেছে, দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে নিহত অমেদুল হোসেন। ঠাকুরপুর গ্রামের এ ঘটনার পর ওই সীমান্তে উত্তেজনা বিরাজ করছে।
এলাকাবাসী জানান, দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর গ্রামের অমেদুল হোসেনসহ ৫-৬ জন গরু ব্যবসায়ী রোববার ভোর ৪টার দিকে ঠাকুরপুর সীমান্তের ৮৯নং মেইন পিলারের কাছ দিয়ে অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতে প্রবেশ করছিলেন।
এ সময় ভারতের হুদাপাড়া ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদেরকে লক্ষ্য করে গুলি ছোড়ে। অন্যরা পালিয়ে এলেও গুলিবিদ্ধ হয়ে অমেদুল হোসেন ঘটনাস্থলে নিহত হন। বর্তমানে তার লাশ ভারতের একশ গজ অভ্যন্তরে হুদাপাড়া সীমান্তে পড়ে আছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল
৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা
৫ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন
৫ ঘন্টা আগে