লগইন
ভাগ্যের চাকা ঘুরাতে মালায়েশিয়ায় গিয়ে লাশ হলেন আলমডাঙ্গার দূর্গাপুর গ্রামের মিনাজ উদ্দিন
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৮ মার্চ, ২০২২ | ০৬:০০ বিকাল ২৩ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ভাগ্যের চাকা ঘুরাতে মালায়েশিয়ায় গিয়ে লাশ হলেন আলমডাঙ্গার দূর্গাপুর গ্রামের মিনাজ উদ্দিন


শরিফুল ইসলাম রোকন: ভাগ্যের চাকা ঘুরাতে মালায়েশিয়ায় গিয়ে আগুনে পুড়ে লাশ হলেন আলমডাঙ্গা দূর্গাপুর গ্রামের মিনাজ উদ্দিন। ২৮ মার্চ সোমবার বাংলাদেশ সময় বেলা ১২ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। গত ২৬ মার্চ বিকালে স-মিল ফ্যাক্টারির বয়লারের ছাইয়ের আগুনে পুড়ে মিনাজ মারাত্মক আহত হয়। পরে মিনাজ উদ্দিন মালায়েশিয়ার একটি হাসপাতালে বার্ন ইউনিটে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছিল।


জানাগেছে, আলমডাঙ্গা উপজেলার কুমারি ইউনিয়নের দূর্গাপুর গ্রামের মৃত শুকুর আলীর ছেলে মিনাজ উদ্দিন(৪৫) প্রায় ৬ বছর আগে ভাগ্যের চাকা ঘুরাতে মালয়েশিয়ায় যান। তিনি মালায়েশিয়ার তাইফিন শহরের একটি স-মিল ফ্যাক্টরিতে কাজ করতেন। গত ২৬ মার্চ বিকেলে স-মিল ফ্যাক্টরির বয়লারের ছাই সরাতে গিয়ে ছাইয়ের কুন্ডলি মিনাজ উদ্দিনের শরীরের উপর পড়ে। এসময় মিনাজ উদ্দিনের শরীরের প্রায় ৫০ ভাগ পুড়ে যায়। পরে তাকে উদ্ধার করে মালায়েশিয়ার একটি হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছিল। তাঁর শরীরিক অবস্থা আশংকাজনক ছিল ।

২৮ মার্চ বাংলাদেশ সময় বেলা ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মুত্যু বরণ করেন। তার মৃত্যুর সংবাদ শুনে পরিবারে শোকের ছায়া নেমে আসে। স্বজনদের কান্নায় এলাকার আকাশ বাতাস ভারি হয়ে উঠে। মিনাজের ভাতিজা সুমন জানান, তার চাচা ২৮ মার্চ সোমবার বাংলাদেশ সময় বেলা ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছে। মিনাজ উদ্দিনের লাশ বাড়িতে নিয়ে আসা হবে। তবে সকল প্রক্রিয়া করতে সময় লাগবে। মিনাজ উদ্দিন মৃত্যুকালে ২ ছেলে রেখে গেছেন। মরহুম মিনাজ উদ্দিনের আত্মার মাগফিরাত কামনায় সকলের নিকট দোয়া চেয়েছেন বড় ছেলে সৌরভ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

জীবননগরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপিত, প্রধান অতিথি চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য

৩ মিনিট আগে
জীবননগরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপিত, প্রধান অতিথি চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য

আলমডাঙ্গা পৌরসভার বহু প্রত্যাশিত ১৭ কোটি টাকার প্রকল্পে অবশেষে মিলল পুনঃদরপত্রের নির্দেশনা

১ ঘন্টা আগে
আলমডাঙ্গা পৌরসভার বহু প্রত্যাশিত ১৭ কোটি টাকার প্রকল্পে অবশেষে মিলল পুনঃদরপত্রের নির্দেশনা

গাংনীর শেওড়াতলা সীমান্তে ৩১ লাখ টাকার ভারতীয় পণ্যসহ যুবক আটক

৩ ঘন্টা আগে
গাংনীর শেওড়াতলা সীমান্তে ৩১ লাখ টাকার ভারতীয় পণ্যসহ যুবক আটক

চুয়াডাঙ্গার দর্শনায় কেরুর চুক্তিভিত্তিক শ্রমিকদের স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার দর্শনায় কেরুর চুক্তিভিত্তিক শ্রমিকদের স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩ : মাদক দ্রব‌্য গাঁজা উদ্ধার

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩ : মাদক দ্রব‌্য গাঁজা উদ্ধার

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে ইসলামাবাদের অঙ্গীকার | স্পিকারের সফরে জারদারি ও শাহবাজ

৪ ঘন্টা আগে
স্পিকারের সফরে জারদারি ও শাহবাজ

আলমডাঙ্গায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

মুন্সিগঞ্জে ইউপি নির্বাচনকে ঘিরে দুই বিএনপি পক্ষের সংঘর্ষে নিহত ১

৫ ঘন্টা আগে
মুন্সিগঞ্জে ইউপি নির্বাচনকে ঘিরে দুই বিএনপি পক্ষের সংঘর্ষে নিহত ১

গাজায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের শীর্ষ সামরিক কর্মকর্তার সপরিবারে নিহত

৫ ঘন্টা আগে
গাজায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের শীর্ষ সামরিক কর্মকর্তার সপরিবারে নিহত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস অ্যাওয়ার্ডে ভূষিত অদম্য মেধাবী আরছিনা আক্তার

৬ ঘন্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস অ্যাওয়ার্ডে ভূষিত অদম্য মেধাবী আরছিনা আক্তার

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।