লগইন
বেকারত্ব ঘোচাতে শিক্ষিত যুবক শিহাদুল ইসলামের সবজি চাষ
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ৩০ আগস্ট, ২০২০ | ০৬:০০ বিকাল ১৪০ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

বেকারত্ব ঘোচাতে শিক্ষিত যুবক শিহাদুল ইসলামের সবজি চাষ

গাংনী প্রতিনিধিঃ হার না মানা এক যুবক।পরিবা, সমাজ বা রাষ্ট্রের বোঝা হয়ে নয় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই সমাজের বুকে। অবহেলার সাথে নয় সম্মানের সাথে মাথা উঁচু করে দাঁড়াতে সবার সামনে। তাই,সবজি চাষ করে নিজের ভাগ্য ফেরালো মেহেরপুর জেলার গাংনী উপজেলার ছাতিয়ান গ্রামের শিহাদুল ইসলাম গোলাম (৩০)।প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষ তবুও মেলেনি কোন চাকরি। তাই নিজের বেকারত্ব ঘোচাতে বেছে নেয় সবজি চাষ।

শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে তিনি ছাতিয়ান পুরুষ কৃষক সমবায় সমিতি (সি আই জি) এর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। উপজেলা কৃষি অফিস থেকে প্রশিক্ষণ নিয়ে বিগত কয়েক বছর ধরে সবজি চাষ করছে এই যুবক। তার অক্লান্ত পরিশ্রম, মেধা এবং শ্রম সবকিছুর সমন্বয়ে খুব দ্রুত সফলতা তার কাছে ধরা দেয়। এখন সে স্বাবলম্বী। তার বাৎসরিক আয় প্রায় চার থেকে পাচ লক্ষ টাকা।প্রতি বছরের ন্যায় এ বছরেও রয়েছে বিভিন্ন ধরনের সবজির চাষ। বাঁধাকপি, মরিচ, পটল ইত্যাদি সবমিলিয়ে মিলিয়ে প্রায় চার বিঘা জমিতে রয়েছে তার সবজির আবাদ। সবজির সাথে ফল হিসেবে তিনি কলা চাষ করেন। তার কাজ অনেকটাই প্রাকৃতিক উপায়েই সম্পাদন করেন। সবজি চাষের অনুপ্রেরণার উৎস সম্পর্কে তার কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, "দীর্ঘদিন ধরে বেকার জীবন যাপন করছিলাম।

এই বেকারত্ব থেকে মুক্তি পেতে কিছু করতে হবে এমন চিন্তা ভাবনা যখন মাথায় আসে তখন দেখি এলাকায় বিভিন্ন ধরনের সবজির ব্যবসা চলছে। আমি স্থানীয় কৃষি অফিস থেকে প্রশিক্ষণ নিই এবং সেই অনুযায়ী সবজির আবাদ করি। প্রথমদিকে অল্প জমিতে আবাদ করলেও এখন আমি অনেক জমিতে আবাদ করি। এই সবজিগুলো তুলে আমি স্থানীয় পাইকারি বাজারে বিক্রি করি।যদি পর্যাপ্ত পরিমাণে সবজি ফলানো যায় তাহলে সবজির চাহিদা পূরণ করে এলাকার বাইরে পাঠানো সম্ভব।" তিনি আরোও জানান,আমাকে দেখে উদ্বুদ্ধ হয়ে এলাকার অন্যান্য যুবকেরাও সবজি চাষের প্রতি আগ্রহী হয়েছে। সরকারি সুযোগ-সুবিধা এবং উন্নত প্রযুক্তির ব্যবহার করা হলে তার সবজি ফলন বাড়ানো সম্ভব এবং তা দিয়ে এলাকার চাহিদা পূরণ করে দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো সম্ভব বলে তিনি মনে করেন। এ বিষয়ে গাংনী উপজেলা কৃষি অফিসার একেএম শাহাব উদ্দিন জানান, তার চাষকৃত সবজি জমিগুলো পরিদর্শন করে দেখা হবে এবং কিভাবে উচ্চমূল্যের এবং উচ্চ ফলনশীল সবজি আবাদ করে দ্রুত অধিক আয় করা যায় সে ব্যাপারে পরামর্শ দেয়া হবে। সরকারি সুযোগ সুবিধা যেমন সার, বীজ, কীটনাশক ইত্যাদির ব্যবস্থা করা হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

২ ঘন্টা আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

৩ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

৪ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

৪ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

৪ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

৫ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

৫ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

৫ ঘন্টা আগে
মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

৫ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

৬ ঘন্টা আগে
মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।