লগইন
বিশ্বনন্দিত বিচারপতি রাধা বিনোদ পালের স্মরণসভা অনুষ্ঠিত
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৯ জানুয়ারী, ২০২২ | ০৬:০০ বিকাল ৬৭ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা

বিশ্বনন্দিত বিচারপতি রাধা বিনোদ পালের স্মরণসভা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা আলমডাঙ্গায় বিশ্বনন্দিত অসম সাহসী বিচারপতি ড. রাধা বিনোদ পালের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। ১০ জানুয়ারি সন্ধ্যায় স্থানীয় আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতির মিলনায়তনে এ স্মরণসভা হয়। স্মরণ সভায় সভাপতিত্ব করেন ‘জাস্টিজ ড. রাধা বিনোদ পাল মেমোরিয়াল’ র সভাপতি রহমান মুকুল। সভায় বক্তারা বলেন, কর্মজীবনে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও কলকাতা হাইকোর্টের বিচারপতি ছিলেন। তিনি আন্তর্জাতিক আদালতের কিংবদন্তীতুল্য অসম সাহসী বিচারক ছিলেন। তাছাড়া, জাতিসংঘের আইন কমিশনের চেয়ারম্যান ও হেগের ন্যায় বিচার আদালতের চেয়ারম্যান ছিলেন। অত্যন্ত মানবিক রাধা বিনোদ পাল বর্ণাঢ্য জীবনের অধিকারী ছিলেন। অসহায় পরিবারে জন্ম নিয়েও তিনি বিশ্ব নন্দিত ব্যক্তিত্বে পরিণত হয়েছিলেন।

তিনি ১৮৮৬ সালের ২৭ জানুয়ারি কুষ্টিয়া জেলার তারাগুনিয়া শালিমপুর গ্রামে জন্ম গ্রহণ করেন। ১৯৬৭ সালের ১০ জানুয়ারি মৃত্যুবরণ করেন। বিশ্ব বরেণ্যে এই ব্যক্তিত্বের শৈশব ও কৈশোর অতিবাহিত হয়েছে আলমডাঙ্গার বিভিন্ন গ্রামে। কর্মজীবনেও আলমডাঙ্গার এ সব গ্রামের সাথে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল।

স্মরণসভায় মধ্যে বক্তব্য রাখেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব তৌহিদ হোসেন, আতিক বিশ্বাস, তাসনোভা পৃথা ও নাইমুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন - জাকারিয়া হায়দার শুভ্র, আশিক শেখ, জান্নাতুল মাওয়া রিয়া, মারিয়া সুলতানা, আসাদুজ্জামান স্বপন প্রমুখ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

মেয়াদের শেষ প্রান্তে গঙ্গা চুক্তি | অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

৫ ঘন্টা আগে
অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

দেশের বিভিন্ন সড়কে দীর্ঘসূত্রতা | চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

৫ ঘন্টা আগে
চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

৫ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

৯ ঘন্টা আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

১০ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

১০ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

১১ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

১১ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

১২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

১২ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।