সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
বিজয়ের সুবর্ণজয়ন্তীতে ঝিনাইদহ জেলা পুলিশের পুলিশ ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদাণ
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ- মহান বিজয় দিবস-২০২১ উপলক্ষে ঝিনাইদহ জেলা পুলিশ কর্তৃক পুলিশ মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ সময় ঝিনাইদহ জেলাধীন বিভিন্ন থানা এলাকায় বসবাসরত যে সমস্ত পুলিশ মুক্তিযোদ্ধা স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করে অসামান্য অবদান রেখেছেন তাঁরা ও তাঁদের পরিবারবর্গের সদস্যরা উপস্থিত ছিলেন।
বিভিন্ন থানা এলাকা থেকে আগত অবসরপ্রাপ্ত পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান শেষে মুক্তিযুদ্ধেরবীরত্বগাথা নিয়ে আলোচনা করা হয়। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঝিনাইদহ জেলার পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ আনোয়ার সাঈদ,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ),জনাব আবুল বাশার,অতিরিক্ত পুলিশ সুপার,সদর সার্কেল, জনাব আবু রাসেল,অতিরিক্ত পুলিশ সুপার (সদর),জনাব অমিত কুমার বর্মন,সহকারী পুলিশ সুপার,শৈলকুপা সার্কেল সহ অনান্য অফিসার ও ফোর্স বৃন্দ। অনুষ্ঠান শেষে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা
৩ ঘন্টা আগে
হরিণাকুণ্ডুতে ভুয়া ফ্যামিলি কার্ডের প্রলোভনে তথ্য সংগ্রহের সময় নারী আটক
২০ ঘন্টা আগে
ঝিনাইদহের কালীগঞ্জে ডাকাতির কবলে সন্তানসম্ভবা স্ত্রী, অ্যাম্বুলেন্সেই প্রসব; নবজাতকের মৃত্যু
১ দিন আগে