সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
বঙ্গবন্ধু সৈনিকলীগ গাংনী উপজেলা পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা
গাংনী প্রতিনিধি \ বঙ্গবন্ধু সৈনিকলীগ গাংনী উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার সন্ধ্যায় বঙ্গবন্ধু সৈনিক লীগের মেহেরপুর জেলা কার্যালয়ে এ কমিটির ঘোষণা দেন জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি সোহেল রানা।
এসময় উপস্থিত ছিলেন জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সহ-সভাপতি পলাশ, সাধারণ সম্পাদক তরুণ আহমেদসহ নেতার্কমীরা। গাংনী উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি জিয়াউল হক ও আমিরুল ইসলাম কে সাধারণ সম্পাদক করে ৫১বিশিষ্ট কমিটির ঘোষণা দেওয়া হয়।
অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি মনিরুল হাসান, হেলাল উদ্দিন, রাকিবুল ইসলাম ,আনারুল ইসলাম,যুগ্ম সাধারণ সম্পাদক তুষার ইমরান , তুহিন আহমেদ, ফারুক হোসেন, সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন সুমন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক জিনারুল ইসলাম ও জাকির হোসেন, প্রচার সম্পাদক লিখন, দপ্তর সম্পাদক জাহেদ, অর্থ বিষয়ক সম্পাদক জাকির হোসেন, মহিলা সম্পাদিকা ফেরদৌসী খাতুন, যুগ্ম সম্পাদিকা ইয়াসমিন মমতাজ ও চামেলি খাতুনসহ ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। ৩ বছরের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ
২ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন
৪ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
৫ ঘন্টা আগে