সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
বঙ্গবন্ধু ভাস্কর্য ভাঙার প্রতিবাদে মেহেরপুরে মৃদুলের নেতৃত্বে বিক্ষোভ মিছিল
মেহেরপুর অফিস \ কুষ্টিয়া শহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে মেহেরপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সরফরাজ হোসেন মৃদুলের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। রবিবার বিকালে দিকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপির বাসভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সরফরাজ হোসেন মৃদুলের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বড় বাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক সাবেক ছাত্রনেতা আমিনুল ইসলাম খোকন, সদর উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন আনু, মুজিবনগর উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান চান্দু, জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান হিরণ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বারিকুল ইসলাম লিজন, শহর যুবলীগের সভাপতি শেখ কামাল, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম। বিক্ষোভ মিছিলে জেলা ছাত্রলীগের সহ সভাপতি দুলাল মাহমুদ,
সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আনন্দ, শহর ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক বায়েজিদ, জেলা বঙ্গবন্ধু প্রজন্মলীগের সাধারন সম্পাদক তারিকুল ইসলাম রাজিব, জেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের সভাপতি সোহেল রানা, সাধারন সম্পাদক তরুণ আহমেদ,সজীব ওয়াজেদ পরিষদের জেলা আহবায়ক সাইফুল ইসলাম, যুবলীগ নেতা আব্দুল্লাহ আল মামুন, আলী হোসেন সহ দলীয় অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ গ্রহন করেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ
২ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন
৪ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
৫ ঘন্টা আগে