লগইন
বগাদী মাধ্যমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি সভাপতি নির্বাচন স্থগিতের ঘটনায় পাল্টা সংবাদ সম্মেলন
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৮ এপ্রিল, ২০২২ | ০৬:০০ বিকাল ৭৭ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা

বগাদী মাধ্যমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি সভাপতি নির্বাচন স্থগিতের ঘটনায় পাল্টা সংবাদ সম্মেলন


আলমডাঙ্গার ভোগাইল বগাদী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থী সাজিবার রহমান প্রথম থেকেই প্রতারণা করে নির্বাচন বন্ধের ষড়যন্ত্র করেছেন দাবী করে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন হাফিজুর রহমান হাফি। মঙ্গলবার বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

লিখিত সংবাদ সম্মেলনে হাফিজুর রহমান হাফি উল্লেখ করেছেনযে, ভোগাইল বগাদী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য নির্বাচনের ফরম তোলার সময় থেকেই সাজিবার রহমান প্রতারণা শুরু করেন। তার ইন্ধনে ফরম ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। আমি ইতোপূর্বে ভোগাইল বগাদী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ছিলাম। সফলভাবে দ্বায়িত্ব পালনের কারণে শিক্ষক- অভিভাবকরা আমাকে পূনরায় নির্বাচিত করতে চায়।

কিন্তু অপর সভাপতি প্রার্থী সাজিবার রহমানের নেতৃত্বে একটি কুচক্রি মহল স্কুলে বাণিজ্য করার জন্য এ অপতৎপরতা শুরু করে। ম্যানেজিং কমিটি সভাপতির নির্বাচন আলমডাঙ্গা মাধ্যমিক শিক্ষা অফিসে অনুষ্ঠানের জন্য তারিখ নির্ধারন করা হয় ১৮ এপ্রিল। নির্ধারিত দিনে আমরা মাধ্যমিক শিক্ষা অফিসে উপস্থিত হলে পূর্ব পরিকল্পনা অনুযায়ী আমাদের উপর হামলা করা হয়। আমাদের বেশ কয়েকজনকে মারপিট করে সাজিবার রহমানের লোকজন।

আমরা নই বরং তাদের হটকারিতার কারণে প্রশাসন নির্বাচন স্থগিত করতে বাধ্য হয়। অথচ সাজিবার রহমান মিথ্যা বানোয়াট ভিত্তিহীন অভিযোগ তুলে আমাদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন। আমি সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের নিকট প্রকৃত সত্য উদঘাটন করে সাজিবার রহমানের বিচার দাবী করছি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

মেয়াদের শেষ প্রান্তে গঙ্গা চুক্তি | অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

৫ ঘন্টা আগে
অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

দেশের বিভিন্ন সড়কে দীর্ঘসূত্রতা | চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

৫ ঘন্টা আগে
চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

৬ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

৯ ঘন্টা আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

১০ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

১১ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

১১ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

১১ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

১২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

১২ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।