লগইন
বই আটকে রেখে ঘুষ আদায় গ্রাহকদের সঙ্গে দুর্ব্যবহার
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৬ নভেম্বর, ২০২১ | ০৬:০০ বিকাল ১৪৭ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ

বই আটকে রেখে ঘুষ আদায় গ্রাহকদের সঙ্গে দুর্ব্যবহার


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহের কালীগঞ্জ নলডাঙ্গা পোষ্ট মাস্টার কেয়া খাতুনের বিরুদ্ধে ঘুষ বানিজ্য ও গ্রাহকদের সঙ্গে চরম দুর্ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। যশোর ডেপুটি পোষ্ট মাস্টার জেনারেলের দপ্তরে পাঠানো অভিযোগ উল্লেখ করা হয়েছে. পোষ্ট মাষ্টার কেয়া খাতুন ফিক্সড ডিপোজিট (এফডি) একাউন্টের মেয়াদ উত্তীর্ন হওয়ার পর ঘুষ ছাড়া টাকা দেন না। তাছাড়া তিনি ফিক্সড ডিপোজিটের বই আটকে রেখে গ্রাহকদের হয়রানী করেন।

ঘুষ নিয়ে আবার অনেকের টাকা ফোরতও দিয়েছেন। কালীগঞ্জের খয়েরতলা গ্রামের আলা আমিন নামে এফডি-৩০৯৩৯ একাউন্টের গ্রাহক অভিযোগ করেন তার ৩ বছর মেয়াদী ফিক্সড ডিপোজিট একাউন্টের টাকা তুলতে বই আটকে রেখে একাধিক বার হয়রানী করেন। এরপর চা মিষ্ট খাওয়া বাবদ তিন হাজার টাকা দাবী করেন।

টাকার বিশেষ প্রয়োজন থাকায় তিনি কেয়া খাতুনের দাবীকৃত ৩ হাজার টাকা ঘুষ দিয়ে টাকা উত্তোলন করেন। কালীগঞ্জ কলেজপাড়ার অসিত কুমার ঘোষ নামে এফডি-২৫০৫৪ একাউন্টের গ্রাহক অভিযোগ করেন তার এফডি বইয়ের এক লাখ টাকা ৬ বছর ও পঞ্চাশ হাজার টাকা ৪ বছর মেয়াদ পুর্ন হলে তিনি টাকা তুলতে যান। পোষ্ট মাস্টার কেয়া খাতুন তাকে দুই লাখ ৩১ হাজার টাকা ৪২০ টাকা দেন। পরে হিসাব করে দেখেন তাকে ৯ হাজার টাকা কম দেওয়া হয়েছে। টাকা দাবী করলে কেয়া খাতুন উল্টো আমার কাছে ২৫২০ টাকা পাবেন বলে টাকা আত্মসাতের ঘটনা ধামা চাপা দিয়ে তাড়িয়ে দেন।

একই ভাবে আনোয়ার হোসেন, রেশমা খাতুন, শাকিল, গনেশ, রিতা, মনির ও গোপাল নামে ব্যক্তিরাও হয়রানীর শিকার হন। এর মধ্যে রেশমা খাতুন ও আনোয়ারের কিছু টাকা ফেরৎ দিয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। বড় তালিয়ান গ্রামের আনোয়ার হোসেন অভিযোগ করেন, নলডাঙ্গা পোষ্ট মাস্টার কেয়া খাতুনের বই আটকে রেখে ঘুষ বানিজ্য, আর্থিক কেলেংকারী ও গ্রাহকদের সঙ্গে দুর্ব্যবহরের কারণে নলডাঙ্গা পোষ্ট অফিসে ভাবমুর্তি ক্ষুন্ন হচ্ছে। মানুষ তার নিষ্ঠুর আচরণ ও হয়রানীর কারণে অফিসে যেতে ভয় পায়। স্টাফদের সঙ্গেও তিনি সব সময় খারাপ ব্যবহার করেন বলে অভিযোগ। কেয়া খাতুন যখন শৈলকুপায় ছিলেন সেখানেও এ ধরণের কর্মকান্ড করেছিলেন বলে অভিযোগ।

বিষয়টি নিয়ে নলডাঙ্গার পোষ্ট মাস্টার কেয়া খাতুন তার বিরুদ্ধে সকল অভিযোগ অস্বীকার করে বলেন, এরকম কিছুই পোষ্ট অফিসে হয় না। অনেক সময় গ্রাহকের টাকা কম বেশি যায়। আবার ক্যাশে টাকাও থাকে না। তিনি বলেন আমি কারো কাছ থেকে অতিরিক্ত টাকা গ্রহন করিনি। ঝিনাইদহ পোষ্ট অফিসের পরিদর্শক আশরাফুল ইসলাম জানান, কোন গ্রাহক অভিযোগ করলে অবশ্যই সেটা তদন্ত হবে। তিনি বলেন বিভাগের ভাবমুর্তি ক্ষুন্ন হয় এমন কাজ করা থেকে বিরত থাকাই ভালো। তবে কেয়া খাতুনের বিরুদ্ধে এমন অভিযোগ নতুন কিছু নয়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

১ ঘন্টা আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

২ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

৩ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

৩ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

৩ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

৪ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

৪ ঘন্টা আগে
মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

৫ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

৫ ঘন্টা আগে
মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।