লগইন
ফেনসিডিল খেয়ে অভিযানের খবর শুনে পালাতে গিয়ে সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মৃত্যু
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২১ মে, ২০২২ | ০৬:০০ বিকাল ৬৬ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ফেনসিডিল খেয়ে অভিযানের খবর শুনে পালাতে গিয়ে সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মৃত্যু

চুয়াডাঙ্গা সদর উপজেলার আকুন্দবাড়িয়া গ্রামে মাদকবিরোধী অভিযান চালিয়েছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এ অভিযানের খবর শুনে ফেনসিডিল খেয়ে পালানোর সময় স্ট্রোক করে জাকারিয়া আলম (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

২২ মে রোববার বিকেল ৪টার দিকে ওই ঘটনা ঘটে। নিহত জাকারিয়া আলম আলমডাঙ্গা উপজেলার বড় গাংনী গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে ও গাংনী ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন।

স্থানীয়রা জানান, বিকেলে আকুন্দবাড়িয়া গ্রামের রায়পাড়া মাঠ থেকে দৌঁড়ে মুচিপাড়ায় হাসান আলীর বাড়ির সামনে রাস্তায় এসে পড়ে যান জাকারিয়া। এসময় অসুস্থ হয়ে পড়েন তিনি। আশপাশের লোকজন ছুটে এসে মাথায় পানি ঢালা শুরু করলে কিছুক্ষণের মধ্যেই মারা যান তিনি। পরে খবর দিলে লাশ উদ্ধার করে থানায় নেয় পুলিশ।

নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন জানান, বিকেলে আকুন্দবাড়িয়া গ্রামের মাদক ব্যবসায়ী মাসুরা খাতুনের বাড়িতে ফেনসিডিল খেতে যান জাকারিয়া আলমসহ ৩ জন ব্যক্তি। ফেনসিডিল খাওয়ার এক পর্যায়ে মাসুরার বাড়িতে অভিযান চালায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি টিম। অভিযানের খবর পেয়ে পালিয়ে যান জাকারিয়াসহ ৩ জন। দৌঁড়ে পালিয়ে যাওয়ার সময় অসুস্থ হয়ে পড়েন জাকারিয়া। পরে স্ট্রোক করে মারা যান।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন বলেন, আজ বিকেলে আকুন্দবাড়িয়া গ্রামের মাদক ব্যবসায়ী মাসুরা খাতুনের বাড়িয়ে অভিযান চালিয়ে দুই বোতল ফেনসিডিলসহ তাকে আটক করা হয়। পরে দর্শনা থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়। তবে, ওই সময় কেউ পালিয়ে গিয়ে মারা গেছে কি না জানা নেই।

এবিষয়ে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম লুৎফুল কবীর জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়। সুতরহাল প্রতিবেদন শেষে কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

মেয়াদের শেষ প্রান্তে গঙ্গা চুক্তি | অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

৬ ঘন্টা আগে
অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

দেশের বিভিন্ন সড়কে দীর্ঘসূত্রতা | চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

৬ ঘন্টা আগে
চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

৬ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

১০ ঘন্টা আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

১১ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

১১ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

১২ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

১২ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

১২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

১৩ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।