লগইন
প্রবিত্র কাবা শরিফে রমজানে ওমরাহ ও নামাজ পড়বে প্রায় দেড় লাখ মুসল্লি
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৬ এপ্রিল, ২০২১ | ০৬:০০ বিকাল ২৮৪ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ধর্ম

প্রবিত্র কাবা শরিফে রমজানে ওমরাহ ও নামাজ পড়বে প্রায় দেড় লাখ মুসল্লি

মাসুদ রানা,সৌদি আরব প্রতিনিধিঃপ্রাণঘাতী বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এবার ইতেকাফসহ মসজিদে সাহরি ও ইফতার স্থগিত করেছে সৌদি আরব। তবে রমজানের প্রতিদিন কাবা শরিফে ওমরাহ পালন ও নামাজ আদায়ে দেড় লাখ লোককে অনুমতি দেওয়া হবে। খবর আরব নিউজ। দুই পবিত্র মসজিদের প্রধান শায়খ সুদাইসি জানিয়েছেন, পবিত্র নগরী মক্কার মসজিদে হারাম তথা কাবা শরিফে রমজানের প্রতিদিন এক লাখেরও বেশি মানুষকে নামাজের অনুমতি দেওয়া হবে এবং ৫০ হাজার ব্যক্তিকে ওমরাহ পালনের অনুমতি দেওয়া হবে।

দেশটির ইসলামবিষয়ক নির্দেশনা ও দাওয়াহ মন্ত্রণালয় জানিয়েছে যে, ৬৫ বছর কিংবা তার বেশি বয়সের লোকদের মধ্যে যারা ইতিমধ্যে করোনাভাইরাসের টিকা নিয়েছেন তারাও ওমরাহ পালন করতে পারবেন। শায়খ সুদাইসি আরও জানান, পবিত্র নগরী মক্কার গ্র্যান্ড মসজিদ ও মদিনার মসজিদে নববিতে প্রবেশের জন্য টিকা নেয়া আবশ্যকইসলামবিষয়ক মন্ত্রী ড. আব্দুল লতিফ আল-শায়েখ মন্ত্রণালয় থেকে মঙ্গলবার (০৬ এপ্রিল) এক নির্দেশনা জারি করেছেন। যেখানে রমজানে করোনাভাইরাসের বিস্তাররোধে সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণের কথা রয়েছে।

এতে বলা হয়েছে যে, রমজানে মসজিদের ভেতরে সাহরি, ইফতার এবং ইতেকাফ স্থগিত করা হবে। পাশাপাশি ঈদুল ফিতরের নামাজ আদায়ের স্থান বাড়ানোর কথাও বলেছেন তিনিমন্ত্রী আরও জানান, তারাবিহ ও তাহাজ্জুদ নামাজ সম্পর্কে নির্দেশনা পরে ঘোষণা করা হবে। এদিকে হজ ও ওমরাহ মন্ত্রী ড. আবদেল ফাত্তাহ মাশহাত বলেছেন, যারা কাবা শরিফে ওমরাহ পালন করবে তাদেরকে ‘ই-তামারনা’ অ্যাপে আবেদন না করে ‘তাওয়াক্কালনা’ অ্যাপে আবেদন করতে হবে। তিনি আরও বলেন, রমজান মাসে পবিত্র কাবা শরিফ ও মসজিদে নববিতে ইবাদত করতে ইচ্ছুকদের অনুমতি সপ্তাহিক ভিত্তিতে প্রকাশ করা হবে। আবার কোনো কিছু বাতিলের সিদ্ধান্তও জানানো হবে

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

৩৪ মিনিট আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

১ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

১ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

১ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

২ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

২ ঘন্টা আগে
মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

৩ ঘন্টা আগে
মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

গোপালগঞ্জের শান্তি টেকসই করতে প্রয়োজন প্রযুক্তিনির্ভর কৌশল ও সমন্বিত গোয়েন্দা তৎপরতা

৩ ঘন্টা আগে
গোপালগঞ্জের শান্তি টেকসই করতে প্রয়োজন প্রযুক্তিনির্ভর কৌশল ও সমন্বিত গোয়েন্দা তৎপরতা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।