লগইন
প্রবাসির ৭ম শ্রেণিতে পড়ুয়া শিশুকন্যার বোরকা ধরে টেনে ছিঁড়ে দেওয়ার ঘটনায় ২ বিবাহিত যুবকের কারাদন্ডাদেশ
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৬ অক্টোবর, ২০২০ | ০৬:০০ বিকাল ১৫০ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা

প্রবাসির ৭ম শ্রেণিতে পড়ুয়া শিশুকন্যার বোরকা ধরে টেনে ছিঁড়ে দেওয়ার ঘটনায় ২ বিবাহিত যুবকের কারাদন্ডাদেশ


আলমডাঙ্গার পাইকপাড়া গ্রামে প্রবাসির ৭ম শ্রেণিতে পড়ুয়া শিশুকন্যার বোরকা ধরে টেনে ছিঁড়ে দেওয়ার ঘটনায় ভ্রাম্যমাণ আদালতে ২ বিবাহিত যুবকের কারাদন্ডাদেশ প্রদান করা হয়েছে। আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার লিটন আলী নির্বাহী অফিসার হিসেবে ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।


জানা যায়, ২৭ অক্টোবর মঙ্গলবার বিকেলে আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামের এক প্রবাসির ৭ম শ্রেণিতে পড়ুয়া শিশুকন্যা প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিল। সে সময় একই গ্রামের মৃত নায়েব আলীর ছেলে উজ্জ্বল আলীর (৩০) মোটর সাইকেলের পেছনে তার বন্ধু একই গ্রামের বরকত হোসেনের ছেলে মামুন হোসেন (৩২) বসে ছিলেন। শিশুকন্যাটি তাদের অতিক্রম করার সময় মামুন হোসেন তার বোরকা ধরে টান দিলে বোরকা ছিঁড়ে যায়।


এ ঘটনা বাড়ি ফিরে জানালে শিশুকন্যার অভিভাবকরা স্থানীয় পুলিশ ক্যাম্পে অভিযোগ করেন। অভিযোগ পেয়ে বিট পুলিশ এসআই গিয়াস অভিযুক্ত ২ সন্তানের জনক মামুন হোসেন ও তার বন্ধু ১ সন্তানের জনক উজ্জ্বলকে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সংবাদ দেন।


সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মামুন হোসেনকে ১০ দিন ও উজ্জ্বল হোসেনকে ৭ দিনের কারাদন্ডাদেশ প্রদান করেন।


এদিকে, এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা সমালোচনার ঝড় তুলেছে। অভিযুক্ত দু’যুবক বিবাহিতই শুধু নয়, একাধিক সন্তানের বাবা হওয়া সত্বেও শিশুকন্যার সাথে এমন ন্যাক্কারজনক ঘটনার জন্ম দেওয়াতে মানুষ তাদের প্রতি চরম ঘৃণা প্রকাশ করছেন। ভ্রাম্যমাণ আদালতে তাদের যে শাস্তি হয়েছে তা যতেষ্ট নয় দাবি করে অনেকে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত ছিল বলেও মন্তব্য করেছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

২ ঘন্টা আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

৩ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

৩ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

৪ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

৪ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

৫ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

৫ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

৫ ঘন্টা আগে
মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

৫ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

৬ ঘন্টা আগে
মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।