লগইন
প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে পথচারী দুস্থদের মাঝে খাবার বিতরণ করে মেহেরপুর জেলা যুবলীগ
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৬ মে, ২০২১ | ০৬:০০ বিকাল ৩৪৫ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে পথচারী দুস্থদের মাঝে খাবার বিতরণ করে মেহেরপুর জেলা যুবলীগ

মেহেরপুর প্রতিনিধি \ ঐতিহাসিক ১৭ই মে জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও ২ শতাধিক পথচারী দুস্থদের মাঝে খাবার বিতরণ করেছে মেহেরপুর জেলা যুবলীগ। সোমবার দুপুরে পৌর কমিউনিটি সেন্টারের সামনে পথচারী দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন জেলা যুবলীগের আহ্বায়ক ও পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন।

জেলা যুবলীগের আহ্বায়ক রিটন বলেন, কেন্দ্রীয় যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন নিখিলের নির্দেশে কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে ১৭ই মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যার্বতন দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসুচী গ্রহন করেছে মেহেরপুর জেলা যুবলীগ। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের বেশির ভাগ সদস্যকে হত্যা করা হয়। ঐসময় বিদেশে থাকার কারণে ঘাতকদের হাত থেকে বেচে যান বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা। তিনি আরও বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর বাংলাদেশকে স্বাধীনতাবিরোধীদের ধারায় নিয়ে যেতে ঘাতকগোষ্ঠী নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়।

সেই সময় আওয়ামী লীগের নেতারাও বিভক্ত হয়ে পড়েন। ১৯৮১ সালের ফেব্ররুয়ারি মাসে ঢাকায় অনুষ্ঠিত আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলে শেখ হাসিনার অনুপস্থিতিতেই তাঁকে দলের সভাপতি নির্বাচন করা হয়। প্রধানমন্ত্রীর দেশে ফেরা ঠেকাতে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করে তৎকালীন জিয়াউর রহমানের সরকার। সামরিক শাসকের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ১৯৮১ সালের ১৭ মে প্রিয় স্বদেশভূমিতে ফিরে আসেন দেশরত্ন শেখ হাসিনা। জেলা যুবলীগের সদস্য সাজাদুর রহমান সাজু সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সদস্য মেজবা উদ্দিন,ইউনুস আলী, মাহবুব হাসান ডালিম, সাইফুল ইসলাম উজ্জাল, রোকনুজ্জামান রোকনসহ যুবলীগের নেতাকর্মীরা। এর আগে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

২ ঘন্টা আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

৩ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

৩ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

৪ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

৪ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

৫ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

৫ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

৫ ঘন্টা আগে
মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

৫ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

৬ ঘন্টা আগে
মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।