সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
পুলিশ সুপারের নির্দেশনায় ১০ ঘন্টার মধ্যে অপহৃত কিশোরী উদ্ধার করলো আলমডাঙ্গা থানা পুলিশ
চুয়াডাঙ্গার পুলিশ সুপারের নির্দেশনায় ঘটনার ১০ ঘন্টার মধ্যে অপহৃত কিশোরীকে উদ্ধার করেছে আলমডাঙ্গা থানা পুলিশ। গতকাল ৭ আগস্ট মেহেরপুর থেকে ওই কিশোরীকে উদ্ধার করে পুলিশ তার অভিভাবকের নিকট হস্তান্তর করেছে।
জানা গেছে, আলমডাঙ্গা বাবুপাড়ার মোশারেফ হোসেনের কিশোরিকন্যা সারাহ খাতুন নিতু (১৬) প্রাইভেট পড়তে গিয়ে অপহৃত হয়েছেন দাবি করে গত ৬ আগস্ট রাতে আলমডাঙ্গা থানায় জিডি করা হয়। আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আলমগীর কবীর বিষয়টির তদন্তভার অর্পন করেন এসআই সুব্রত বিশ্বাসকে।
পরে পুলিশ সুপার জাহিদুল ইসলামের প্রত্যক্ষ নির্দেশনায় ৭ আগস্ট শুক্রবার বেলা ২টায় মেহেরপুর শহরের গোরস্থানপাড়ার বাগানবাড়ী হতে অপহৃত কিশোরীকে উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে বিধি মোতাবেক উদ্ধারকৃত কিশোরীকে তার অভিভাবকের নিকট হস্তান্তর করা হয়।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
নিঃস্ব বিধবা রহিমাকে বসতঘর নির্মাণ করে দিল বাংলাদেশ সোসাইটি অব কানেক্টিকাট – ইউএসএ
চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় ৬ জন নিহত, আহত ৭
সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গার দর্শনায় কেরুর চুক্তিভিত্তিক শ্রমিকদের স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি
১৭ মিনিট আগে
আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩ : মাদক দ্রব্য গাঁজা উদ্ধার
২৫ মিনিট আগে
আলমডাঙ্গায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
২ ঘন্টা আগে