লগইন
নিমগ্ন পাঠাগারে 'লেখকের গল্পে'র প্রথম পর্ব অনুষ্ঠিত
বড় করে দেখুন
নিজস্ব প্রতিবেদক আপডেট: ৩১ জুলাই, ২০২৫ | ০৬:০০ বিকাল ৪৯৫ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা

নিমগ্ন পাঠাগারে 'লেখকের গল্পে'র প্রথম পর্ব অনুষ্ঠিত

নিমগ্ন পাঠাগারে 'লেখকের গল্পে'র প্রথম পর্ব অনুষ্ঠিত হয়েছে। আজ ১ আগস্ট ২০২৫ খ্রি. (শুক্রবার) বাদ আসর পাঠাগারের এ নিয়মিত আয়োজন অনুষ্ঠিত হল। এর মাধ্যমে সূচনা হল এক নতুন অধ্যায়। অনুষ্ঠানের এ পর্বের অতিথি ছিলেন কবি ও ইতিহাস-অন্বেষক কহন কুদ্দুস।

কাজল আহমেদের উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন হাফেজ শামসুল হক সোহেল। এরপর অনুষ্ঠানের মূল অতিথি তাঁর ব্যক্তিজীবন ও লেখকজীবনের নাতিদীর্ঘ গল্প তুলে ধরেন। তাঁর গল্পে উঠে আসে তাঁর কবি হওয়ার গল্প, প্রথম কবিতার বই প্রকাশের অভিজ্ঞতা এবং নিজের বই নিজে বিক্রি করার এক দারুণ অনুভূতির বর্ণনা। সাথে সাথে ইতিহাস অন্বেষণের লম্বা জার্নিতে কী কী অভিজ্ঞতা অর্জন করেছেন, কী পরিমাণ চড়াই-উৎরাই পার করেছেন, তার ইতিবৃত্তও।

মূল অতিথির বক্তব্য শেষ হলে অতিথির রচিত কবিতা পাঠ করেন নাদিউজ্জামান রিজভী, তাওহিদুল ইসলাম খান, রাশেদ কিরণ ও তামজিদ হাসান আবির। তারপর ছিল প্রশ্নোত্তর পর্ব। এ পর্বে উপস্থিত শ্রোতাদের পক্ষ থেকে অতিথিকে তাঁর জীবন ও সাহিত্য নিয়ে বিভিন্ন প্রশ্ন করা হয় এবং অতিথি কবি কহন কুদ্দুস তার জবাব দেন।

এরপর অনুষ্ঠান বিষয়ে অনুভূতি প্রকাশ করেন, ইমদাদুল হক, রাশেদ কিরণ, তামিম হোসেন ডালিম, মো: ইউসুফ আলী, মো: মফিজুর রহমান, হাফেজ শামছুল হক সোহেল, আরাফাত রহমান ও মাহমুদুল হাসান। সবশেষে মূল অতিথির স্বরচিত কবিতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) নিমগ্ন পাঠাগার আয়োজিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মো: সিদ্দিক হোসেন, আতিকুজ্জামান মেরাজ, মো: মুজাহিদ, মো: তামিম, আবু হামজা, শামীম রেজা, মো: মানিক, তাওহিদুজ্জামান, সালাউদ্দীন, আব্দুল্লাহ আল সাঈদ, মুহাম্মাদ আব্দুল্লাহ, বেলায়েত হোসেন বিপু, কাজী রোহান মুস্তাফিজ, ইফাদ খান, তানভির আহমেদ শুভ, মেজবাউল হক মাহিম, ইসমাইল শিপন ও আন নাফি প্রমুখ।

উল্লেখ্য কবি কহন কুদ্দুস ১৯৭৬ সালের ৬ জুন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার চরশ্রীরামপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে 'তুমি আসবে বলে', 'কালের সাম্পান' এবং আলমডাঙ্গার কবি, সাহিত্যিক ও সাংবাদিকদের জীবনীগ্রন্থ 'ডাঙা' ইত্যাদি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

২ মিনিট আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

১ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

১ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

২ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

২ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

৩ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

৩ ঘন্টা আগে
মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

৪ ঘন্টা আগে
মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।