লগইন
নিউজিল্যান্ডে ৬.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৫ মার্চ, ২০২১ | ০৬:০০ বিকাল ২০৬ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

নিউজিল্যান্ডে ৬.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত

সুনামি সতর্কতার জারির পর নিউজিল্যান্ডের উত্তর দ্বীপে ফের ৬.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এই ভূমিম্পের ফলে বড় ধরনের কোনো ক্ষয়-ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি সিরিজ খেলতে বর্তমানে নিউজিল্যান্ড অবস্থান করা বাংলাদেশ ক্রিকেট দলও নিরাপদে আছে বলে জানা গেছে।আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়, এই ভূমিকম্পটি শুক্রবারের ভূমিকম্পের তুলনায় ছোট। এর আগে গত শুক্রবার নিউজিল্যান্ডের পূর্ব শহর গিসবর্নের কেন্দ্রে কারমাদেক দ্বীপপুঞ্জে ৮.১ মাত্রার ভূমিকম্প হয়। ওই ভূমিকম্পের ফলে সুনামির সতর্কতা জারি করা হয়।

সরকারি কর্মকর্তাদের বরাতে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়েছে, শনিবারের ভূমিকম্প দেশটির পূর্বাঞ্চলীয় শহর গিসবোর্ন হয়ে ভূমিকম্পটি উপকূলে আঘাত হানে। স্থানীয় সময় শনিবার দুপুর সোয়া একটায় অনুভূত হওয়া ভূমিকম্পটির উৎপত্তিস্থল গিসবোর্ন শহর থেকে থেকে ১৮১ কিমি উত্তরপূর্বে। ভূপৃষ্ঠ থেকে অন্তত নয় কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থার দেয়া তথ্য অনুযায়ী, শনিবারের ওই ভূমিকম্পটি ছিল ৬ দশমিক ৪ মাত্রার।

প্রথম ভূমিকম্পটির পর সুনামি সতর্কতা জারি করে পরে তা প্রত্যাহার করে নেয়ার কিছুক্ষণের মধ্যে শুক্রবার সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানে। এরপর ফের সুনামি সতর্কতা জারি করে বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে যাওয়ার নির্দেশ দেয়া হয়।

ভূমিকম্পের কেন্দ্র থেকে অনেক দূরে বাংলাদেশ দলের বর্তমান অবস্থান। টাইগাররা এখন রয়েছে ক্রাইস্টচার্চে। সেখান থেকে গিসবোর্নের দূরত্ব প্রায় ৯০০ কিলোমিটার।’

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

১ ঘন্টা আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

২ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

২ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

৩ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

৩ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

৪ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

৪ ঘন্টা আগে
মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা

চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় পূর্ববিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা, মাথায় ১০-১২টি কোপের চিহ্ন

মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

৫ ঘন্টা আগে
মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।