লগইন
দৌলতপুরে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৯ ডিসেম্বর, ২০২৫ | ০৬:০০ বিকাল ৫৫৫ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

দৌলতপুরে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (এসএসিএমও) রাকিবুল ইসলামের বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলা, অনিয়ম ও দুর্নীতির নানা অভিযোগ উঠেছে। রাজনৈতিক প্রভাব খাটিয়ে কর্মস্থলে অনুপস্থিত থাকা এবং রোগীদের সঙ্গে অসদাচরণের ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাকিবুল ইসলামের বাড়ি কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায়। অভিযোগ রয়েছে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর প্রভাব খাটিয়ে তিনি মাগুরা থেকে দৌলতপুরে বদলি হয়ে আসেন। সাবেক ওই এমপির ‘ভাতিজা’ পরিচয় দিয়ে এবং জাসদ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকার দাপট দেখিয়ে তিনি এলাকায় প্রভাব বিস্তার করে আসছেন।

পিয়ারপুর ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের নিজস্ব ভবন না থাকায় রাকিবুল ইসলামের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালনের কথা। কিন্তু স্থানীয়দের অভিযোগ, তিনি নিয়মিত সরকারি ডিউটি ফাঁকি দিয়ে বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে রোগী দেখেন। এছাড়া বিভিন্ন ওষুধ কোম্পানির সঙ্গে মাসিক চুক্তিতে রোগীদের নিম্নমানের ওষুধ লিখে দেওয়ারও অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে, যার ফলে সাধারণ মানুষ সঠিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে রাকিবুল ইসলাম প্রায়ই দুর্ব্যবহার করেন বলে ভুক্তভোগীরা জানান। বিশেষ করে জরুরি বিভাগে আসা রোগীরা তাঁর রূঢ় আচরণের শিকার হন। এনামুল হক নামের এক ভুক্তভোগী বলেন, “জরুরি সেবা নিতে এসেও আমরা তাঁর অবহেলার কারণে চিকিৎসা পাচ্ছি না।” রূপালি খাতুন নামের আরেক রোগী আক্ষেপ করে বলেন, “ডাক্তার সাহেব চেয়ারে বসে দালালদের সঙ্গে গল্প করেন, কিন্তু রোগীদের কথা শোনার সময় তাঁর নেই। আমরা এই ধরণের স্বাস্থ্যসেবা চাই না।”

অভিযোগ রয়েছে, স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তির ছত্রচ্ছায়ায় থেকে রাকিবুল ইসলাম সাধারণ মানুষকে বিভিন্ন সময় ভয়ভীতি প্রদর্শন করেন। তাঁর এসব কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে এলাকাবাসী তাঁকে দ্রুত বদলি করার দাবি জানিয়েছেন।

এসব অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত রাকিবুল ইসলামের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

জীবননগরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপিত, প্রধান অতিথি চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য

৭ ঘন্টা আগে
জীবননগরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপিত, প্রধান অতিথি চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য

আলমডাঙ্গা পৌরসভার বহু প্রত্যাশিত ১৭ কোটি টাকার প্রকল্পে অবশেষে মিলল পুনঃদরপত্রের নির্দেশনা

৮ ঘন্টা আগে
আলমডাঙ্গা পৌরসভার বহু প্রত্যাশিত ১৭ কোটি টাকার প্রকল্পে অবশেষে মিলল পুনঃদরপত্রের নির্দেশনা

গাংনীর শেওড়াতলা সীমান্তে ৩১ লাখ টাকার ভারতীয় পণ্যসহ যুবক আটক

১০ ঘন্টা আগে
গাংনীর শেওড়াতলা সীমান্তে ৩১ লাখ টাকার ভারতীয় পণ্যসহ যুবক আটক

চুয়াডাঙ্গার দর্শনায় কেরুর চুক্তিভিত্তিক শ্রমিকদের স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

১০ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার দর্শনায় কেরুর চুক্তিভিত্তিক শ্রমিকদের স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩ : মাদক দ্রব‌্য গাঁজা উদ্ধার

১০ ঘন্টা আগে
আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩ : মাদক দ্রব‌্য গাঁজা উদ্ধার

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে ইসলামাবাদের অঙ্গীকার | স্পিকারের সফরে জারদারি ও শাহবাজ

১১ ঘন্টা আগে
স্পিকারের সফরে জারদারি ও শাহবাজ

আলমডাঙ্গায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

১২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

মুন্সিগঞ্জে ইউপি নির্বাচনকে ঘিরে দুই বিএনপি পক্ষের সংঘর্ষে নিহত ১

১২ ঘন্টা আগে
মুন্সিগঞ্জে ইউপি নির্বাচনকে ঘিরে দুই বিএনপি পক্ষের সংঘর্ষে নিহত ১

গাজায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের শীর্ষ সামরিক কর্মকর্তার সপরিবারে নিহত

১২ ঘন্টা আগে
গাজায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের শীর্ষ সামরিক কর্মকর্তার সপরিবারে নিহত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস অ্যাওয়ার্ডে ভূষিত অদম্য মেধাবী আরছিনা আক্তার

১৩ ঘন্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস অ্যাওয়ার্ডে ভূষিত অদম্য মেধাবী আরছিনা আক্তার

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।